ভোটের আগে সিঙ্গুরে মোদী! সভার আগেই সমাজ মাধ্যমে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, কী লিখলেন তিনি?
বিধানসভা ভোটের মুখে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় সভা করে রাজ্য সরকারকে আক্রমণের পর আজ তাঁর পরবর্তী গন্তব্য হুগলির সিঙ্গুর। যে সিঙ্গুর এক সময় শিল্প এবং কর্মসংস্থানের স্বপ্ন দেখেছিল, টাটা বিতর্কে যেখানে থমকে গিয়েছিল শিল্পের চাকা, আজ সেই জায়গাতেই ১৭ বছর পর জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

আজ দুপুর ২টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে সিঙ্গুরে পৌঁছবেন প্রায় ২টা ৩৫ নাগাদ। ২টা ৪৫ মিনিটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। মোট প্রকল্পের অঙ্ক প্রায় ৮৩০ কোটি টাকা। বিকেল ৩টা ৩০ মিনিটে জনসভায় ভাষণ দেবেন মোদী। এরপর বিকেল ৪টা ৪৫ নাগাদ কলকাতা ছাড়ার কথা রয়েছে তাঁর।
তবে, সিঙ্গুরে পৌঁছনোর আগেই প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে উন্নয়নের বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন যে, "আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রাকে গতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুর থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলাগড়ে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল, বর্ধিত পোর্ট গেট সিস্টেম এবং রোড ওভারব্রিজ, জয়রামবাটি ও ময়নাপুর নতুন রেললাইন এবং অমৃত ভারত ট্রেনসহ বিভিন্ন ট্রেন পরিষেবার সূচনা।"
এর আগেই গত বুধবার সিঙ্গুরে সভাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি এলাকার প্রায় ২০০ জন কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র দেন। বিজেপি সূত্রে খবর যে, রবিবারের সভায় এই কৃষকরাই থাকবেন দর্শকাসনের প্রথম সারিতে।
সব মিলিয়ে, ভোটের আগে শিল্প-ইতিহাসে গুরুত্বপূর্ণ সিঙ্গুরে মোদীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল এবং জল্পনা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications