‘জঙ্গলরাজ’ থেকে মুক্তি চাই? বিহারের পর বাংলা দখলের ডাক! তাহেরপুরের সভাস্থলে কিসের বার্তা প্রধানমন্ত্রীর?
বিহারের পর এ বার পশ্চিমবঙ্গ! ঠিক এরকম বার্তাই উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। ঘন কুয়াশার কারণে সরাসরি সভার জায়গায় অর্থাৎ নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। আর সেখানে পৌঁছনো সম্ভব না হওয়ায় দমদম বিমানবন্দরের লাউঞ্জে বসেই ভার্চুয়াল মাধ্যমে সভার ভাষণ দেন মোদী।

বক্তৃতার শুরুতেই মোদী বলেন, "সম্প্রতি জিএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্যে দু'টি বড় সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হয়েছে।" বিহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গত মাসে বিহারে এনডিএ সরকারের জনাদেশ তৈরি হয়েছে। তার পরেই বলেছিলাম যে, গঙ্গাজি বিহার থেকে প্রবাহিত হয়ে সোজা গঙ্গায় পৌঁছোয়। গঙ্গা বাংলাতেও বিজেপির জয়ের জন্য রাস্তা তৈরি করেছে।"
বক্তৃতায় বাংলার ইতিহাস এবং আবেগের প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে, "সংসদে সম্প্রতি 'বন্দে মাতরম'-এর গুণগান হয়েছে। এই বাংলাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে। যাঁর লেখাই স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশের মন্ত্র হয়ে উঠেছিল।" মোদীর দাবি, "আজ বিকশিত ভারতের মন্ত্রও বন্দে মাতরম।"
তারপরেই বিহারের 'জঙ্গলরাজ'-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন যে, "বিহারে জঙ্গলরাজের অবসান ঘটিয়েছে বিজেপি।" তাঁর অভিযোগ, "পশ্চিমবঙ্গেও এখন ঠিক একই রকম অবস্থায় চলছে। গ্রাম, শহর, পাড়া, সব জায়গাতাই আওয়াজ আসছে, মানুষ মুক্তি চায়।" পাশাপাশি তিনি জানান যে, বাংলার জন্য আরও কাজ করতে চান তিনি।
আবেগী সুরে মোদী বলেন যে, "বাংলার মানুষের কাছে নিজের দুঃখ প্রকাশ করতে চাই। তৃণমূল চাইলে মোদীর বিরোধ করুক, বিজেপির বিরোধ করুক। কিন্তু বাংলার উন্নয়নগুলো কেন আটকে রাখা হচ্ছে? মোদীর বিরোধ করুন, কিন্তু বাংলার উন্নয়ন আটকে রাখবেন না। এ রাজ্যের মানুষদের কষ্ট দিয়ে পাপ করবেন না।"
শেষে অনুপ্রবেশ প্রসঙ্গেও কথা বলেন তিনি। মোদী বলেন,"অনুপ্রবেশকারীদের 'গো ব্যাক' বলা উচিত। কিন্তু সেটা না বলে ওরা বলে 'গো ব্যাক মোদী'।" একই সঙ্গে তিনি বাংলার মানুষকে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আবেদনও জানান।
সব মিলিয়ে, বিহারের পর বিজেপি যে বাংলাকেই পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের বড় ময়দান হিসেবে দেখছে, তা আজকের ভার্চুয়াল সভায় স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications