রাজ্যে বিধানসভার উপনির্বাচনেও দাপট! প্রাথমিক ফলের নিরিখে এগিয়ে বিজেপি
রাজ্যে বিধানসভার উপনির্বাচনের প্রাথমিক ফলের নিরিখেও এগিয়ে রয়েছে বিজেপি।
রাজ্যে বিধানসভার উপনির্বাচনের প্রাথমিক ফলের নিরিখেও এগিয়ে রয়েছে বিজেপি। ইসলামপুর, হবিবপুর, ভাটপাড়া ও দার্জিলিং আসনে প্রাথমিকভাবে বিজেপির এগিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে নওদা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।

এবার রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গেই আটটি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। সেই আটটি আসন হল, উত্তরবঙ্গের দার্জিলিং, ইসলামপুর, হবিবপুর এবং দক্ষিণবঙ্গে
কৃষ্ণগঞ্জ, কান্দি, নওদা, ভাটপাড়া, উলুবেড়িয়া। এদিন ইভিএম খোলার পর থেকেই ইসলামপুর, হবিবপুর-সহ আসনগুলিতে এগিয়ে যেতে থাকে বিজেপি।
১৯ মে দার্জিলিং, ইসলামপুর, ভাটপাড়া, হবিবপুর আসনগুলিতে উপনির্বাচন হয়। ২০ মে উপ নির্বাচন হয়েছিল কান্দি ও নওদা আসনে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]












Click it and Unblock the Notifications