৪৭৪টি পদের জন্যে নিয়োগ তালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদ, সঙ্গে আরও বড় ঘোষণা
৪৭৪টি পদের জন্যে নিয়োগ তালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদ, সঙ্গে আরও বড় ঘোষণা
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক। নিয়োগ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়ছে স্কুল শিক্ষা দফতরকে। সম্প্রতি গ্রুড ডি'তে নিয়োগ নিয়ে বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে। একাধিক ব্যক্তির নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা দফতর। এই অবস্থায় যখন অস্বস্তি অন্যদিকে তখন নিয়োগ সংক্রান্ত বড়সড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে নিয়োগ তালিকা প্রকাশ করল পর্ষদ।

শূন্যপদ ছিল ৪৭৮টি।
জানা যায়, ২০১৪ সালে টেট পরীক্ষা হয়। সেই পরীক্ষাতে উত্তীর্নদের নিয়োগ হয়নি। দীর্ঘদিন বিভিন্ন আইনি জটিলতা সহ বিভিন্ন কারনে ঝুলে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। সেই অবশেষে তালিকা প্রকাশ করা হল। ৪৭৪টি পদের জন্যে এই নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে শূন্যপদ ছিল ৪৭৮টি। তালিকা প্রকাশের পরেই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার উত্তীর্নদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও ৭৩৮ টি পদের জন্যে নিয়োগ
পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, খুব শীঘ্রই আরও ৭৩৮ টি পদের জন্যে নিয়োগ করা হবে। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে পর্ষদ সভাপতি জানিয়েছেন, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের নাম এই মেধা তালিকাতে রয়েছে। ৩০০ এরও বেশি এমন প্রার্থীদের নাম রয়েছে। যদিও এদের প্রথম মেধা তালিকাতে ছিল না বলেই জানিয়েছেন মানিক ভট্টাচার্য।

আইনি জটিলতা কাটলেই নিয়োগ
আইনি জটিলতা কাটলেই নিয়োগ। গত কয়েকদিন আগে বিধানসভায় এমনটাই জানিয়ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, দুমাসের মধ্যেই শিক্ষক নিয়োগ করা হবে। ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে এসএসসি'তে। তবে আইনি জট কাটলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। আর তাঁর এই ঘোষণার পরেই প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল।

শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী
পুজোর আগে এবং পুজোর পরে ব্যাপক ভাবে রাজ্যে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, পুজোর আগেই ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শুধু তাই নয়, পুজো মিটলেও আরও শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। সেদিকে তাকিয়েই এই ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এরপরেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। ফলে আটকে যায় নিয়োগ প্রক্রিয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications