Primary TET Exam: এই বছর আর হচ্ছে না টেট পরীক্ষা! নিয়োগ নিয়ে বড় পদক্ষেপের পথে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Primary TET Exam: এই বছর আর হচ্ছে না টেট পরীক্ষা। প্রত্যেক বছর টেট নেওয়ার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তা নেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এবার আর তা সম্ভবত নেওয়া হচ্ছে না বলেই খবর। আর এহেন সিদ্ধান্তে কার্যত প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলার অসংখ্য চাকরি প্রার্থীকে। তা কার্যত স্পষ্ট বলেই মনে করছেন আইনজীবীমহল থেকে রাজনৈতিক নেতৃত্বে।

এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই এই অবস্থা। আর তাতে বাংলার যুবক-যুবতীরা ক্রমশ আরও বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি বর্ষীয়ান এই বামনেতার (Primary TET Exam)।

exam tet

নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। এছাড়াও প্রাথমিক টেট (Primary TET Exam) নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কার্যত দীর্ঘদিন এই অবস্থায় বন্ধ ছিল প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যেই ২০২২ সালে টেত পরীক্ষা নেওয়া হয়। সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান, টেট নিয়ে আর কোনও সমস্যা হবে না। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে।

কিন্তু এবার তা হচ্ছে না। ২০২২ এবং ২০২৩ সালে টেট পরীক্ষা (Primary TET Exam) নেওয়া হলেও ২০২৪ সালে টেট হবে না বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। কারণ হিসাবে পর্ষদের একটি সূত্র জানাচ্ছে, আইনি জটিলতায় আগের নিয়োগ সম্পূর্ণ করা যায়নি। এমনকি দুবার পরীক্ষা নেওয়া হলেও ফলাফল প্রকাশ করা যায়নি। ফলে নিয়োগ হয়নি। ফলে দীর্ঘ একটা জটিলতা তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় এই বছর অর্থাৎ ২০২৪ সালে ফের টেট নিয়ে বিড়ম্বনায় পড়তে চায় না পর্ষদ। আর তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে প্রাথশিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগে নিয়োগ সব শেষ করা হবে। এরপর পরীক্ষা নেওয়া হবে। আর এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তাঁর কথায়, পর্ষদ ভুল করছে। সুপ্রিম কোর্টের নিয়ম মানছে না। টেট উত্তীর্ণরা এই সার্টিফিকেট দেখিয়ে অন্য রাজ্যেও কাজের আবেদন জানাতে পারে। কিন্তু টেট না নিয়ে সেই পথও সরকার বন্ধ করে দিচ্ছে।

বলে রাখা প্রয়োজন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই পরীক্ষা। গত দু'বছর কয়েক লাখ আবেদন জমা পড়ে। এই বছর যদি টেট না নেওয়া হয়, তাহলে আবেদন আরও বেড়ে যাবে বলেই আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+