রাষ্ট্রপতির নাম মমতা মুখোপাধ্যায়, ঘেমে নেয়ে অবাক উত্তর শিক্ষিকার, ভিডিওতে দেখুন
সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভাল করে বলতে পেরেছেন। কিন্তু রাষ্ট্রপতির নাম বলছেন, মমতা মুখোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী মোদী সরকার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এমনই উত্তর মিলল প্রাথমি
সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভাল করে বলতে পেরেছেন। কিন্তু রাষ্ট্রপতির নাম বলছেন, মমতা মুখোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী মোদী সরকার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এমনই উত্তর মিলল প্রাথমিক শিক্ষিকাদের কাছ থেকে। ঘটনাস্থল মালদা।

শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জানা আছে
শহরের টাউন হলে প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিতি হয়েছিলেন এইসব প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা শুধুমাত্র বলতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
লক্ষ্মী দাস
যাঁরা সমাজকে আলো দেখাবেন, যাঁদের হাতে রয়েছে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তাঁদেরকে জিজ্ঞাসা করে যা উত্তর পাওয়া গেল তাতে ভিমরি খাওয়ার জোগার। সর্বশিক্ষা মিশনের আওতায় প্রাথমিক শিক্ষিকা হিসেবে কাজ করা কাজ করা এক শিক্ষিকা লক্ষ্মী দাস রাষ্ট্রপতি কে, প্রশ্নের উত্তরে বললেন মমতা মুখোপাধ্যায়। নতুন করে একই প্রশ্ন করাতে ফের একই উত্তর। আর প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞাসা করায় উত্তর দিলেন ভুলে গিয়েছি।
মোমেনা খাতুন
অপর একজন মোমেনা খাতুন অবশ্য মুখ্যমন্ত্রীর নাম টুকু বলতে পেরেছেন। কিন্তু রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর নাম তিনি বলতে পারেননি।
সেখানে থাকা সরস্বতী দাস নামে অপর শিক্ষিকার অবস্থাও একই। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে পারলেও আর নারায়নণকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছেন। আর প্রধানমন্ত্রী মোদী সরকার।
প্রশাসনিক উদ্যোগে নানা প্রশ্ন
ফলে প্রশ্ন উঠছেই সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা শিক্ষক-শিক্ষিকাদের জ্ঞানের বহর যদি এই হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা রাজ্যপালের নাম বলতে যদি ঘেমে যান, তাদের হাতে থাকা শিশুদের অবস্থা কেমন হবে, তা সহজেই অনুমেয়। কোটি কোটি টাকা সাক্ষরতার কারণ কে দেখিয়ে খরচ করা হচ্ছে সেটা কোথায় যাচ্ছে, সেই প্রশ্নও উঠছে।












Click it and Unblock the Notifications