Primary Teachers Recruitment case: প্রাথমিকে নিয়োগ মামলায় বড় নির্দেশ, পর্ষদকে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রাথমিক শিক্ষা পর্যদকে ২০১৬ সালের নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ১০ দিনের মধ্যে এই প্যানেল প্রকাশ করতে হবে বলে আজ নির্দেশ দিয়েছেন তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪২হাজার ৯৪৯ জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। হার্ড কপি এবং সফট কপি দুিটই প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর বেঞ্চেই সেই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Primary Teachers Recruitment case

বিচারপতি জানিয়েছেন, যদি আগে এই প্যানেল পর্ষদ প্রকাশ করে থাকে তাহলে যেন তার সফট কপি এবং হার্ড কপি তাঁর বেঞ্চে প্রকাশ করা হয় ১০ দিনের মধ্যে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিকে আবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, এবার থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার শুনানি রুদ্ধদার হবে কোনও লাইভ টেলিকাস্ট করা হবে না শুনানির।

২০১৪ সালের টেট পরীক্ষার পর ২০১৬ সালে তার ভিত্তিতে শিক্ষক নিয়োগ শুরু হয়। তাতে ৪২ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাতে গরমিলের অভিযোগ উঠেছিল। সেই প্যালেনই কাগজে কলমে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযোগ মেধা তালিকার বাইরেও বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। এই নিয়ে আদালতে যে মামলা চলছিল তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Manoranjan Byapari: গুলি খেয়ে যেতে পারি! মাটিতে পুঁতে দেবে বলেছে! তৃণমূলের বিরুদ্ধেই সরব বিধায়ক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+