টেট উত্তীর্ণদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছে, পাল্টা দাবি পর্ষদ সভাপতির
টেট উত্তীর্ণদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছে, পাল্টা দাবি পর্ষদ সভাপতির
টেট উত্তীর্ণদের দাবি মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, পর পর দুবার তাঁরা ইন্টারভিউর সুযোগ পেয়েছেন। কিছুতেই তাঁদের দাবি মানতে নারাজ। এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছ বলে পাল্টা দাবি করেছেন তিনি।

রাজনৈতিক ইন্ধনের অভিযোগ
টেট উত্তীর্ণরা আন্দোলনে অনড় কিন্তু তাঁদের দাবি মানতে নারাজ মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি। তিনি পাল্টা অভিযোগ করেছেন, টেটে উত্তীর্ণদের এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। রাজনৈতিক দলগুলি এতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেকারণে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না তাঁদের দাবি। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয় বলে দাবি করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়াকে ব্যহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।

আন্দোলনে অনড় চাকরী প্রার্থীরা
২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে আন্দোলন জারি রেখেছেন টেট উত্তীর্ণরা। গতকাল দুপুর ১২টা থেকে আন্দোলন শুরু করেছেন তাঁরা। আজও অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করেও তঁাদের চাকরি দেওয়া হয়নি। এখন নতুন করে নিয়োগ করার কথা ঘোষণা করছে রাজ্য সরকার। মমতা সরকার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। এই নিয়ে সরব হয়েছেন তাঁরা। তাই চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিেয়ছেন তাঁরা।

অনশন আন্দোলনের ডাক
গতকাল রাত থেকেই েসই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারপরেই পুলিশ সেখান থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। কিন্তু তাতে নারাজ আন্দোলনকারীরা। তাঁরা পাল্টা আমরণ অনশনের দাবি করেছেন আন্দোলন কারীরা। নিজেদের খাবার এবং জল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চাকরি না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ময়দানে বিজেপি
চাকরি প্রার্থীদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন হকের চাকরি চাইছেন তাঁরা। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তাঁরা। রাজ্য সরকার কথা বলার নাম করে নাটক করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্য সরকার কতদিন থাকে তাই নিয়ে সরব হয়েছেন সরব হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications