গুলিতে আহত ভাটপাড়ার স্কুলের শিক্ষকও! জানিয়েছেন নিজের অসহায়তার কথা
ভাটপাড়ায় বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এঁদের মধ্যে রয়েছেন সেখানকার ভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদীপকুমার সাউ।
ভাটপাড়ায় বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এঁদের মধ্যে রয়েছেন সেখানকার ভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদীপকুমার সাউ। তাঁর হাতে গুলি লাগে। এই মুহুর্তে তিনি ভর্তি রয়েছেন ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে কাদের গুলিতে তিনি আহত, সেই কথা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।

সকাল থেকে গণ্ডগোল শুরু হয়েছে। তাই স্কুল বন্ধ করে বাড়ি ফিরছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাউ। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গুলি তাঁর বা হাতে কবজিতে আঘাত করে। সঙ্গে ছিলেন এক সহকর্মী। সহকর্মীর বাইকে করে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়ে গিয়েছে।
প্রদীপ কুমার সাউ জানিয়েছেন, একমাস ধরে এলাকায় গণ্ডগোল হচ্ছে। স্কুল ভাল করে চালানো যাচ্ছে না। বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে তিনি জানান, দূরে ছিল পুলিশ। কাদের
গুলিতে তিনি আহত, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।












Click it and Unblock the Notifications