Big Breaking News: ১৬ তারিখ থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাচ্চাদের স্কুল খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে কোভিড বিধিও তৈরি করা হবে বলে জানিয়েছিলেন। আর এহেন ইঙ্গিত দেওয়ার কয়েকদিনের মাথায় রাজ্যে প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান।

রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ হলেই বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হবে। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এমনকি এই বিষয়ে কোভিড বিধিও তৈরি করা হবে বলে জানিয়েছিলেন। আর এহেন বক্তব্যের কয়েকদিনের মাথায় বড় সিদ্ধান্ত নবান্নের।

খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল

আগামী বুধবার থেকেই রাজ্যে খুলে যাচ্ছে বাচ্চাদের স্কুল। প্রাথমিক এবং আপার প্রাথমিকে স্কুলে খুলে দেওয়ার নির্দেশ। তবে কীভাবে ক্লাস হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর। নবান্ন সুত্রে খবর, সেই কোভিড বিধিও কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুরেই মধ্যেই সেই বিধি সামনে আসবে।

শুধু তাই নয়, রাজ্যের সমস্ত স্কুলেই তা পৌঁছে দেওয়া হবে বলেও নবান্ন সুত্রে খবর।

প্রায় দুবছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ ছিল স্কুল। এই অবস্থায় সর্বস্তরেই স্কুল খুলে দেওয়ার দাবি উঠছিল। এই অবস্থায় গত কয়েকদিন আগেই ক্লাস ৮ থেকে ১২ পর্যন্ত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একেবারে কোভিড বিধি মেনে স্কুল চলছে। অন্যদিকে ক্লাস ফাইভ থেকেও স্কুল শুরু হয়। কিন্তু তা খোলা মাঠে।

আর এভাবে পড়াশুনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে। বিশেষ করে বিরোধীরা দাবি তুলতে শুরু করে যে পড়াশুনার নামে প্রহসন হচ্ছে। শুধু তাই নয়, ছোটদেরও স্কুল খোলার দাবি উঠতে থাকে।

আর এই অবস্থায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেন নোবেলজয়ী অভিজত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর অংক করতে পারছে না। যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের একটা অংশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। একবার পিছিয়ে গেলে সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না। তার ফলে স্কুলছুট বাড়ছে। এই অবস্থায় স্কুল খুলে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়ে ছিলেন নোবেলজয়ী।

আর এরপরেই গত বৃহস্পতিবার স্কুল খোলার ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বড়দের স্কুল খুলে গিয়েছে। পশ্চম থেকে সপ্তম শ্রেনি খোলা যাওয়াতে ক্লাস হচ্ছে। একদম ছোটদের স্কুল খোলার বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। কোভিডটা আরেকটু নিয়ন্ত্রনে হলে বিষয়টি নিয়ে এগোনোর ভাবনা চিন্তা উঠে আসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। রোটেশন পদ্ধতিতে এই স্কুল খোলা হবে বলেও জানানো হয়।

শিক্ষা দফতর সুত্রের খবর, বুধবার থেকে স্কুল খোলা হলেও রোটেশন পদ্ধতিতেই পড়ুয়ারা স্কুলে যাবে। একই সঙ্গে বেশ কিছু নিয়মও মানতে হবে। তবে এই সিদ্ধান্তে খুশি চিকিৎসক এবং শিক্ষাবিদরা। তাঁদের মতে, দেরিতে হলেও এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে পড়াশুনা করতে করতে হাপিয়ে উঠেছিল পড়ুয়ারা। এতে সুবিধাই হবে বলে মত চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+