পুজোর মুখেই বড় ঘোষণা! ১১ হাজার শূন্যপদে নিয়োগের প্রাথমিক টেট ১১ ডিসেম্বর
পুজোর মুখেই বড় ঘোষণা! ১১ হাজার শূন্যপদে নিয়োগের প্রাথমিক টেট ১১ ডিসেম্বর
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা করে দিল পর্ষদ। পুজোর মুখেই বড় ঘোষণা করে চমকে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল জানান, রাজ্যের ১১ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক টেট অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর।

লক্ষ্মীপুজোর পর থেকেই আবেদন টেটে
সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেন, ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার জন্য পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মহালয়ার পেরর দিন পুজোর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বুঝিয়ে দেওয়া হল রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সচেষ্ট। রেজিস্ট্রেশন করা যাবে লক্ষ্মীপুজোর পর থেকেই। যেহেতু মাঝে পুজো পড়ে যাচ্ছে, লক্ষ্মীপুজোর পর থেকেই আবেদন করা যাবে।

পোর্টালের মাধ্যমে করা যাবে টেটের আবেদন
পর্ষদের তরফে জানানো হয়েছে, পোর্টালের মাধ্যমে করা যাবে টেটর আবেদন। লক্ষ্মীপুজোর পর থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে আবেদনের পাশাপাশি অ্যাডমিট কার্ডও তোলা যাবে। পুজোর মুখে এই বিজ্ঞপ্তিতে আশার আলো দেখতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা

এ বছর থেকে প্রতি বছর টেট, ঘোষণা
পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, এবার ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। যাঁরা টেট পরীক্ষায় সফল হবেন, তাঁদের মধ্য থেকে নিয়োগ করা হবে ওই শূন্যপদে। সেইসঙ্গে তিনি জানান, এ বছর থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে। প্রতি বছর নিয় করে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইল, তাঁরা সদর্থক ভূমিকা নিচ্ছে। আর এ রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে না। তা চালুই থাকছে।

আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতি বার্তা
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতমকুমার পাল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতি বার্তাও দিয়েছেন। তিনি বলেন, আন্দোলন এবার প্রত্যাহার করে নিন। এবার নিয়ম মেনে সমস্ত নিয়োগ হবে। রাজ্য সরকার যে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বিষয়টিও নমনীয়ভাবে সমাধান করার চেষ্টা করছে, তা জানানো হয়েছে।

এসএসসি চেয়ারম্যানের তরফেও নিয়োগ বার্তা
শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদই নয়, এসএসসি চেয়ারম্যানের পক্ষ থেকেও জানানো হয়েছে তাঁরা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানে উৎসাহী। পুজোর আগেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে পারে। চেয়ারম্যান জানিয়েচেন পুজোর আগেই নিয়োগ সম্ভব নয়। কারণ কাউন্সেলিং একটা নির্দিষ্ট পদ্ধতি। তার মধ্যে দিয়ে নিয়োগ হতে সময় লাগে। প্রার্থীদের স্কুল বাছাইয়ের সুযোগ দিতে হয়। এদিন প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ নিয়ে একইসঙ্গে বার্তা দেওয়া হল রাজ্য সরকারের তরফে।












Click it and Unblock the Notifications