'অন্ধকার কেটে যাচ্ছে', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 'নতুন ভোর' দেখছেন চাকরি প্রার্থীরা

নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা রাজ্যের! প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল। কার্যত ঐতিহাসিক রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গত কয়েকমাস ধরে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

আর এই নির্দেশ সামনে আসার পরেই আশার আলো দেখছেন অসংখ্যা যোগ্য চাকরি প্রার্থীরা। অন্ধকার কাটছে। গত কয়েকমাস ধরে রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। প্রবল গরম-বৃষ্টি উপেক্ষা করেই চলছে আন্দোলন।

চাকরি বাতিলের নির্দেশে নতুন ভোর দেখছেন চাকরি প্রার্থীরা

কার্যত এই ঐতিহাসিক রায় সামনে আসার পরেই কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা বলছেন, অন্ধকার কেটে যাচ্ছে। নতুন করে আশার আলো দেখা যাচ্ছে বলেও মন্তব্য চাকরি প্রার্থীরা।

আন্দোলনরত এক চাকরি প্রার্থী জানিয়েছেন, এত বড় কেলেঙ্কারির কথা আমরা প্রথম থেকে বলে এসেছি। কিন্তু কেউ আমাদের বিশ্বাস করেনি। আদালত প্রমাণ করে দিল যে কড় বড় দুর্নীতি হয়েছে। তবে দ্রুত স্কুলে ফিরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন এই বিষয়ে যাতে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি চাকরিপ্রার্থীদের।

অন্যদিকে আরও এক চাকরি প্রার্থী বলেন, স্কুলে না গিয়ে মাসের পর মাস রাস্তায় পড়ে আছি। এহেন নির্দেশ নতুন করে আশা দেখাচ্ছে। আমরাও স্কুলে পড়াতে পারব বলে আশা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থী। তাঁর কথায়, অন্ধকার কেটে যাচ্ছে। নতুন করে আশার আলো দেখা যাচ্ছে।

এই নির্দেশ সামনে আসার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে স্লোগান দিতেও দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের। বলে রাখা প্রয়োজন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালের প্যানেলের ৩৬ হাজার অপ্রশিক্ষত প্রার্থীর নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে স্লোগান

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায় নির্দেশে বলেছেন, যাঁরা অ্যাপটিচিউড টেস্ট দেননি, যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি যাবে। ২০২৪-র নিয়োগের পরীক্ষায় ২০১৬ সালে নিয়োগের পর যাঁরা নিয়োগের প্রশিক্ষণ নিয়েছে, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ নয় বলে জানানো হয়েছে।

আর এই নির্দেশ সামনে আসার পর শুধু চাকরি প্রার্থীরাই নয়, ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছেন রাজনৈতিক নেতারা। যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সাহস দেখালেন তা প্রশংসনীয় বলে মন্তব্য দিলীপ ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+