নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই টেটের ফলপ্রকাশ, প্রথম ইনা সিংহ! ১০ এর মধ্যে রয়েছেন ১৭৭ জন
টেট এবং শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। আর এর মধ্যেই এই পরীক্ষা হয়। আর তাতে যুগান্তকারী ফলাফল সামনে এসেছে।
West Bengal TET: নিয়োগ দুর্নীতির মধ্যেই ফল প্রকাশ (TET Result) হল টেটের। গত ডিসেম্বর মাসে এই পরীক্ষা হয়। একাধিক চ্যালেঞ্জকে কার্যত উপেক্ষা করেই পরীক্ষায় বসে (TET exam 2022) প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী। অবশেষ আজ শুক্রবার সেই ফল প্রকাশ করা হল।
টেটে রাজ্যে প্রথম হল ইনা সিংহ। যিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ১৫০ এর মধ্যে ১৩৩ পেয়ে প্রথম হয়েছে ইনা। বৃহস্পতিবার 'আনসার কি' প্রকাশ করা হয়। স্বচ্ছতার কথা মাথায় রেখেই পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন
আজ শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল টেটের ফলপ্রকাশ করেন। পরীক্ষা নেওয়ার মাত্র দুমাসের মধ্যেই এই ফল প্রকাশ করা হল। টেটে রাজ্যে প্রথম স্থানাধিকারের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় কারা হয়েছেন সেই সংক্রান্ত তথ্য তুলে ধরেন। জানান, দ্বিতীয় স্থানে রয়েছেন পাঁচজন। যারা প্রত্যেকেই মহিলা বলে জানা যাচ্ছে। তাঁরা হলেন হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। এই পাঁচজনই টেট ১৩৩ নম্বর পেয়েছেন। অন্যদিকে চারজন তৃতীয় হয়েছেন গোটা রাজ্যের মধ্যে থেকে। তাদের প্রত্যেকেরই নম্বর ১৩১ বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন। যারা তৃতীয় হলেন পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী, বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল, উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান,।

তিনটে থেকে ওয়েবসাইটে ফল
৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন মোট টেট পরীক্ষায় বসেছিলেন। তবে মাত্র ১১ হাজার কিছু পদের জন্যে এই নিয়োগ করা হবে বলে প্রথমেই ঘোষণা করা হয়। সেই মতো টেট নেওয়া হয়। জানা যাচ্ছে, বিকেল তিনটে থেকে পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট জানতে পারবেন। বারকোড নম্বর সহ ফল থাকবে ওয়েবসাইটে। তবে অসঙ্গতি থাকলে অবিলম্বে জানানোর কথা পর্ষদের তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে স্ক্রটিনি কিংবা ভেরিফিকেশনের সুযোগ থাকছে বলে জানানো হয়েছে। পর্ষদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নম্বর দিতে হবে। পাশাপাশি দিতে হবে জন্ম তারিখ। আর তা দেওয়ার সঙ্গেই ফলাফল খুলে যাবে বলে খবর।

প্রত্যেক বছর টেট
ফল ঘোষণার পাশাপাশি এদিন পর্ষদের তরফে বড় ঘোষণা করা হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রত্যেক বছর এবার টেট নেওয়া হবে। তবে এবার স্বচ্ছতার কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় পর্ষদের তরফে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই বিষয়গুলি বজায় থাকছে বলেই খবর।

প্রথম প্রতিক্রিয়াতে কি বলছেন ইনা
আমার খুব ভালোলাগছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম প্রতিক্রিয়াতে এমনটাই জানিয়েছেন ইনা। তবে এতটা ভালো হবে আশা করিনি। জানিয়েছেন টেট প্রথম স্থানাধিকারি।












Click it and Unblock the Notifications