WB TET 2023: দুর্গাপুজো মিটলেই ফের টেট পরীক্ষা, দিন জানিয়ে দিল পর্ষদ

WB TET 2023: ফের টেট পরীক্ষা নিতে পারে শিক্ষা দফতর! কিন্তু দিন নিয়ে একাধিক জল্পনা ছিল। অবশেষে টেটের দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিকদের মুখোমুখি হন।

আর সেখানেই টেট পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করেছেন। গত বছর ডিসেম্বর টেট (WB TET 2023) নিয়েছে শিক্ষা দফতর। শিক্ষক নিয়োগ নিয়ে একের পর দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আর এর মধ্যেই পরীক্ষা নেয় পর্ষদ। এবার ফের একবার টেট পরীক্ষা নিতে চলেছে পর্ষদ।

tet-exam

পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে টেট (WB TET 2023) পরীক্ষা নেওয়া হবে। আর তা নেওয়া হবে আগামী ১০ ডিসেম্বর। অর্থাৎ দুর্গাপুজো মিটলেই টেট পরীক্ষা। আজ বুধবার সন্ধ্যাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই টেটের জন্যে রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।

পর্ষদের সভাপতি পদে বসার পরেই প্রত্যেক বছর টেট (WB TET 2023) নেওয়া হবে বলে ঘোষণা করেন গৌতম পাল। সেই মতো ফের একবার টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে টেট মানেই নিয়োগ নয় বলে এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তাঁর কথায়, এনসিটিই-র গাইডলাইন মেনে প্রত্যেক বছর টেট নেওয়া যায়। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রয়েছে।

গত বছর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই টেট পরীক্ষা (WB TET 2023) নেওয়া হয়েছিল। যদিও টেট নেওয়া হলেই নিয়োগ শুরু হয়ে যাবে এমনটা ভেবে নেওয়া উচিৎ নয় বলে মন্তব্য পর্ষদ সভাপতির। তাঁর কথায় নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া আছে।

সেই প্রক্রিয়া মেনেই নিয়োগ হয়। তবে সরকার চাইছে আরও বেশি শূন্যপদে দ্রুত নিয়োগ করতে। অন্যদিকে আদালতের নির্দেশ পেলেই শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন গৌতম পাল।

গত বছর ডিসেম্বরে টেট (WB TET 2023) হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগে ছাড়পত্র দিয়েছে। সুপ্রিম কোর্টে কিছু আইনি জটিল্পতা রয়েছে। আর সেটা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। গত বারের মতো এবারও টেট পরীক্ষা নিয়ে সতর্ক থাকবে শিওক্ষা দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+