রাম কি বিজেপির নির্বাচনী এজেন্ট! মোদী সরকারকে চরম বার্তা আশ্রমের মহন্তের

ভগবান রাম যেন বিজেপির পোলিং এজেন্ট। তাই ভোট এলেই রাম নাম করে মোদী সরকার। রামমন্দির গড়ার জন্য উঠে পড়ে লাগে। তোপ দাগলেন কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত।

ভগবান রাম যেন বিজেপির পোলিং এজেন্ট। তাই ভোট এলেই রাম নাম করে মোদী সরকার। রামমন্দির গড়ার জন্য উঠে পড়ে লাগে। কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে তোপ দাগলেন কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত। তিনি বলেন, বিজেপি ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করে।

রাম কি বিজেপির নির্বাচনী এজেন্ট! মোদী সরকারকে চরম বার্তা আশ্রমের মহন্তের

তাঁর কথায়, কেন্দ্রের মোদী সরকারের কোনও পরিকল্পনা নেই। ভোট এলেই তাই এই সরকার রাম রাম করে। রাম যেন বিজেপির নির্বাচনী এজেন্ট। বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্যই ভোট এলেই রাম মন্দিরের হুজুগ তোলে। আর ভোট মিটলেই ফের মিলিয়ে যায় সবকিছু। প্রকারান্তরে মোদী সরকারের পতনের দাবি তোলেন তিনি।

একইসঙ্গে তিনি জানিয়ে দেন, দেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রধানমন্ত্রী চাই। গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা পরিকল্পনা, পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বর্ণনা করে কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে অন্য কারও তুলনা টানা যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই দেশে। দেশের প্রধানমন্ত্রী হিসেবেও তাঁর মতোই কাউকে চাই। কার্যত নরেন্দ্র মোদীর সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+