খেলা এখনও বাকি! রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে প্যাঁচে ফেলার ইঙ্গিত মমতার কথায়
জুলাইয়ে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অবসর নিচ্ছেন৷ এর আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা রয়েছে! আর সেখানেই বিজেপিকে প্যাঁচে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করেন তিনি।
জুলাইয়ে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অবসর নিচ্ছেন৷ এর আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা রয়েছে! আর সেখানেই বিজেপিকে প্যাঁচে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করেন তিনি। আর সেখানেই একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এমনকি তাঁর বক্তব্যে চার রাজ্যে বিজেপির জয়ের বিষয়টিও উঠে আসে। এমনকি রিগিং করা হয়েছে বলেও অভিযোগ। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন তৃণমূল সুপ্রিমো।
বর্তমানে রাজ্যসভায় বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা নেই। এক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের একটা বড় ভূমিকা রয়েছে। আর জুলাইয়ে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভার ৭৭৬ জন সাংসদ, এবং বিভিন্ন বিধানসভার ৪১২০ জন বিধায়কের দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের মোট ভোটমূল্য ১০,৯৮, ৯০৩।
যদিও কয়েকটি ক্ষেত্রে আবার আলাদা হয়ে থাকে। তবে এখনও দেশের রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে কোনও নাম চূড়ান্ত হয়নি। এমনকি রামনাথ কোবিন্দকে দ্বিতীয়দফার জন্য মনোনয়ন দেওয়া হবে কিনা তা নিয়ে যেমন বিজেপি সিদ্ধান্ত নেয়নি, আবার অন্যদিকে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে নিয়েও সেরকম কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এই বিষয়ে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওরা উত্তরপ্রদেশে জিতেছে কিন্তু ৫৪টি আসন হারিয়েছে, রাষ্ট্রপতি ভোটে আমরা সহযোগিতা না করলে সমস্যায় পড়তে হবে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি, 'সবাই এক হলে রাষ্ট্রপতি নির্বাচনে ধাক্কা দেওয়া সম্ভব।' তবে খেলা এখনও বাকি আছে বলেই দাবি তাঁর।
তবে এই বিষয়ে তৃণমূল কোনও ফ্যাক্টার হবে না বলেই মত বিজেপি নেতৃত্বের। চার রাজ্যে জয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিভিন্ন ছোট দলগুলির ওপরে বিজেপির নির্ভরতা অনেকটাই কমেছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং ওড়িশার বিজেডির মতা দলগুলি।
তবে সূত্রের খবর অনুযায়ী, এনডিএ-র তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে সমর্থক দলগুলির সঙ্গে কথা বলবে। বিরোধী দলগুলি রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার চেষ্টা করলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল সেই জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন কোন দিকে যায় সেদিকেই নজর গোটা রাজনৈতিকমহলের।
অন্যদিকে এদিন ফের একবার চার রাজ্যে বিধানসভা নির্বাচনে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications