Presidential election 2022: পিছনের দরজা দিয়ে কেন বিধানসভায় অভিষেক, পর্যবেক্ষককে নালিশ বিজেপির

Presidential election 2022: পিছনের দরজা দিয়ে কেন বিধানসভায় অভিষেক, পর্যবেক্ষককে নালিশ বিজেপির

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী দুই শিবিরেই যাকে বলে নজির বিহীন তৎপরতা। ভোটের প্রার্থী ঘোষণা থেকে শুরু করে প্রচার সবেতেই দেখা গিয়েছে বাড়তি তৎপরতা। লোকসভা ভোটের আগে দুই শিবিরই একপ্রস্থ িনজেদের ঝািলয়ে নিলেন যেন এই নির্বাচনে। সকাল থেকেই বিধানসভায় ভোট দেওয়ার লম্বা লাইন। দুপুরের দিকে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার পিছনের দরজা দিয়ে ঢোকেন তিনি। তাই িনয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা। িনর্বাচনী পর্যবেক্ষকের কাছে নালিশও জানান অভিষেক।

অভিষেকের ভোট বিতর্ক

অভিষেকের ভোট বিতর্ক

সকাল থেকেই ছিল বিধানসভায় তৎপরতা। সকাল ৯টা থেকে ভোটদানের জন্য লাইন দিয়েছিলেন বিজেপি বিধায়করা। এমন ঘটনা আগে কখনও ঘটেিন। বেলার দিকে ভোট দিতে শুরু করেন টিএমসি বিধায়ক এবং সাংসদরা। দুপুরের দিকে ভোট দিতে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিিন সাংসদদের জন্য িনর্ধারিত গেট দিয়ে না ঢুকে পিছনের দরজা দিয়ে বিধানসভায় ঢুকে ভোট দিয়ে বেরিয়ে যান। এই িনয়ে প্রতিবাদ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। তাঁরা িনর্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন।

পর্যবেক্ষককের কাছে নালিশ

পর্যবেক্ষককের কাছে নালিশ

টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সাংসদদের িনর্ধারিত লাইনে না থেকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুেলছেন বিজেপি বিধায়করা। এই িনয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী পর্যবেক্ষকের কাছে নালিশ করেছেন তাঁরা। পাল্টা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেেছ। তাঁরা আদিবাসী পোশাক পরে কেন বিধানসভার বাইরে ছিলেন তা িনয়ে পাল্টা অভিযোগ জািনয়েছেন টিএমসি বিধায়ক শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা।

ভোট দিলেন মমতা

ভোট দিলেন মমতা

দুপুর ২টোর পর বিধানসভায় গিয়ে ভোট দেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি িনর্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে চলে যাওয়ার পরেই সেখােন যান মুকুল রায়। তাঁকে সঙ্গে করে িনয়ে আসে পার্থ চট্টোপাধ্যায়। একসঙ্গে ২ জনে মিলে ভোট দিতে যান বিধানসভায়। দীর্ঘদিন পর মুকুল রায়কে বিধানসভায় দেখা গিয়েছে।

বিজেপিকে কটাক্ষ অভিষেকের

বিজেপিকে কটাক্ষ অভিষেকের

রাষ্ট্রপতি িনর্বাচনের জন্য ক্রস ভোটিংয়ের সম্ভাবনা এড়াতে গতকাল রাত থেকেই দলের সব বিধায়কদের িনউটাউনের একটা হোেটলে রাখা হয়েছিল। সকালে বাসে করে তাঁদের িনয়ে আসা হয় বিধানসভায়। এবং সকালসাড়ে ৯টা থেকে বিজেপি বিধায়করা একসঙ্গে বিধানসভায় লাইন দিয়েছিলেন ভোট দেওয়ার জন্য। যা এক কথায় নজিরবিহীন। এই িনয়ে টুইটে কটাক্ষ করেছেনন অভিষেক। তিিন টুইটে লিখেছেন, 'বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+