সিআইএসএফ মোতায়েন নিয়ে বিতর্কের মাঝেই বিশ্বভারতী সমাবর্তনে যোগ রাষ্ট্রপতির
বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবছর বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী মোদী সমাবর্তনে যোগ দিতে পারেননি।
বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবছর বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী মোদী সমাবর্তনে যোগ দিতে পারেননি। বিশ্বভারতীর পরিদর্শক হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হওয়ার পর এই প্রথম বিশ্বভারতীতে পা রাখেন তিনি। অনুষ্ঠানে রাষঅট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

সোমবার শান্তিনিকেতনের আম্রকুঞ্জ প্রাঙ্গণে প্রথা মেনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় ।
এদিকে বিশ্বভারতীর নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন করা হবে বলে ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে এদিন বিশ্বভারতী চত্বরের বাইরে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ডিএসও।
সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে শংসা পত্র এবং ছাতিম পাতা তুলে দেওয়া হয়, তবে এবারও দেওয়া হলো না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান "দেশিকোত্তম"।
Watch LIVE as President Kovind addresses the annual convocation of Visva-Bharati University, Santiniketan https://t.co/BZ8Tni4a7A
— President of India (@rashtrapatibhvn) November 11, 2019
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি রবীন্দ্রনাথ এবং গান্ধীজীর সম্পর্ক এবং দেশের প্রকৃত শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি বলেন, "যেখানে মহাত্মা গান্ধী এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বারেবারে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন দেশের শিক্ষা ব্যবস্থা, বিশ্বের শান্তি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আজ আমি একজন তীর্থযাত্রী হিসেবে এসেছি। আমি শুধু এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক নই আমি এখানে একজন তীর্থযাত্রী।"
এবছর বিশ্বভারতীর ১০০ বছর পূর্তির প্রাক্কালে এবং ১৫০তম গান্ধী জয়ন্তীকে উপলক্ষ করে রাষ্ট্রপতি বলেন, "আমরা প্রকৃত শিক্ষাদানের ব্যবস্থা গড়ে তুলতে পারলেই এই দুই মহান মনীষীকে প্রকৃত সম্মান জানাতে পারব। শান্তিনিকেতন এমন একটা জায়গা যা আমাদের জাতীয় জীবনে নতুন শক্তির প্রেরণা দেয়, এখানে গুরুদেব যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন জ্ঞান অর্জনের বিশ্বের জ্ঞান অর্জনের যে তৃষ্ণা তার উত্তর খুঁজতে আজ আমি এখানে এসেছি।"












Click it and Unblock the Notifications