রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরে রদবদল, কাল আসছেন দার্জিলিংয়ে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরের সূচিতে রদবদল। তিনি কাল, শনিবার দার্জিলিংয়ে এক দিনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী আজ তাঁর দু'দিনের দার্জিলিং সফরে আসার কথা ছিল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পরেই এই সফরসূচিতে পরিবর্তন আনা হয়।

বোসের স্থলাভিষিক্ত করে রাষ্ট্রপতি মুর্মু তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। রাষ্ট্রপতি ভবন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, "রাষ্ট্রপতি মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গের দার্জিলিং সফর করবেন। সেখানে তিনি ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে উপস্থিত থাকবেন।"

পূর্ববর্তী সূচি অনুযায়ী, রাষ্ট্রপতির শুক্রবার দার্জিলিংয়ের লোকভবনে 'রুট অ্যান্ড রিদমস্' প্রদর্শনীর উদ্বোধন এবং বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে দার্জিলিং হিল ফেস্টিভ্যাল উদ্বোধনের কথা ছিল। তাঁর কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতি অনুসারে, একই দিনে আইআইটি-খড়গপুরে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন সংক্রান্ত প্ল্যাটিনাম জুবিলি ফ্ল্যাগশিপ প্রোগ্রামও ভার্চুয়ালি উদ্বোধনের কথা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+