Lok sabha Election 2024: জানুয়ারিতেই বাংলায় আসছে ফুল বেঞ্চ! প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

Lok sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। আর তা মার্চের প্রথম সপ্তাহেই সম্ভবত ঘোষণা করতে পারে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আর সে মতোই ময়দানে নেমে পড়েছে কমিশন। আসছে বাংলাতেও। সুত্রে খবর, চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে।

তবে ঠিক কবে তাঁরা আসছেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ (Election Commission of India) বাংলাতে আসতে পারেন বলে জানা গিয়েছে।

Loksabha Election 2024

বাংলা (Loksabha Election 2024) সফরে একাধিক বৈঠকের কথা রয়েছে কমিশনের আধিকারিকদের। এমনকি রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গেও ফুল বেঞ্চ (Election Commission of India) বৈঠক করতে পারে বলে খবর।

অন্যদিকে আগামী পাঁচ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। শেষ মুহূর্তে তা একেবারে পিছিয়ে দেওয়া হয়েছে। কমিশন সুত্রে জানা গিয়েছে, সংশোধনী ভোটার তালিকা আগামী ২২ জানুয়ারি প্রকাশিত হবে। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বিশেষ করে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ভোটার তালিকা প্রকাশের দিন সেদিন কেন রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, একাধিক রাজ্য ভোটার তালিকা তৈরির সময় বাড়তি সময় চেয়েছিল। আর তাই সবদিক খতিয়ে দেখেই ভোটার তালিকা প্রকাশের (Lok sabha Election 2024) দিন পিছিয়ে দেওয়া হয় বলে দাবি কমিশনের।

যদিও এহেন যুক্তি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অন্যদিকে সুত্রের খবর, এবার লোকসভা নির্বাচনে (Lok sabha Election 2024) বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এর আগের নির্বাচনগুলির মাথায় রেখেই একাধিক ধাপে নির্বাচন হতে পারে বলেও জানা গিয়েছে। তবে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত সমস্ত দলের সঙ্গে বৈঠক করেই কমিশন নিতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও আগামী লোকসভা নির্বাচনে (Lok sabha Election 2024) বাড়ানো হতে পারে। এমনটাই নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে প[রায় ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়। সেই সংখ্যাও কী এবার ছাপিয়ে যাবে? জোর জল্পনা রাজনৈতিক মহলে। পাশাপাশি মার্চে ভোট ঘোষণা হলে এপ্রিল এবং মে'তে ফলাফল ঘোষণা হতে পারে বলেও গুঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+