নিম্নচাপের আধঘণ্টার বৃষ্টিতেই ‘ডুবল’ শহর কলকাতা, আগমনী ঘণ্টা বেজে গেল বর্ষার

প্রাক বর্ষার বৃষ্টি নাকি নিম্নচাপের বৃষ্টি- তা নিয়ে তর্ক পরে হবে, এখন খবর এটাই যে মাত্র আধঘণ্টার বৃষ্টিতে ডুবল শহর কলকাতা। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে দক্ষিণের লেক গার্ডেন্স, জলে টইটম্বুর রাস্তাঘাট।

প্রাক বর্ষার বৃষ্টি নাকি নিম্নচাপের বৃষ্টি- তা নিয়ে তর্ক পরে হবে, এখন খবর এটাই যে মাত্র আধঘণ্টার বৃষ্টিতে ডুবল শহর কলকাতা। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে দক্ষিণের লেক গার্ডেন্স, জলে টইটম্বুর রাস্তাঘাট। তাহলে এবার বর্ষায় কি ভেলা চলবে শহর কলকাতায়? প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।

নিম্নচাপের আধঘণ্টার বৃষ্টিতেই ‘ডুবল’ শহর কলকাতা

পুরসভা অবশ্য সব আশঙ্কা দূর করে জানিয়েছে, এখন আর জল বেশিক্ষণ জমে থাকে না। খুব কম সময়ের মধ্যেই নেমে যায় জল। ফলে অধিক বর্ষণ হলেও জল দীর্ঘক্ষণ জমে থাকার সমস্যা থাকবে না এবার। পুরনো সিস্টেমের জন্য সঙ্গে সঙ্গে জল নেমে না গেলেও আগের মতো দীর্ঘস্থায়ী জল জমার সমস্যা দূর করা গিয়েছে।

নিম্নচাপের আধঘণ্টার বৃষ্টিতেই ‘ডুবল’ শহর কলকাতা

পূর্বাভাস ছিলই, নিম্নচাপের বৃষ্টির ধারা নামবে বিকেল গড়ালেই। সেই পূর্বাভাসকে সত্যি করে তুমুল বৃষ্টি হয়ে গেল কলকাতায়। শুধু কলকাতা নয় হাওড়া-হুগলি, দুই ২৪ পরগনা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জেলাই ভিজল মুষলধারের বৃষ্টিতে। অনেক জায়গায় আকাশের মুখ ভার দেখেই বেলা গড়িয়ে গেল। আবহবিদদের মতে, এই বৃষ্টি নিম্নচাপের জেরে হলেও, বর্ষার পূর্বাভাস বহন করে এনেছে। পূর্ব ঘোষণা মতো সোমবারই খাতায়-কলমে বাংলায় প্রবেশ করছে বর্ষা।

শনিবার সকাল থেকেই আকাশর মুখ ভার হয়েছিল। অন্যদিনের মতো গরমের দাপট সে অর্থে ছিল না। অনেক কম ছিল গরম। রোদের তেজ থাকায় গরম দাপট দেখাতে পারেনি। তবে বৃষ্টির আগে গুমোট ভাবে অস্বস্তিকর পরিবেশ বজায় ছিল বেশ খানিকক্ষণ। অবশেষে বৃষ্টি নামতে শান্তি পেলেন আম-বাঙালি।

নিম্নচাপের আধঘণ্টার বৃষ্টিতেই ‘ডুবল’ শহর কলকাতা

হাওয়া অফিসে পূর্বাভাস দিয়েই ছিল সোমবার রাজ্যে ঢুকছে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ বোধ হয় সেই পূর্বাভাসকেই সত্যি প্রতিপন্ন করল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। তা সত্ত্বেও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে। এই বৃষ্টির ফলে দিনের পারদ কিছুটা হলেও কমবে। নাজেহাল গরম থেকে মিলবে স্বস্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+