করোনা জয় অসম্ভব শুধু লকডাউনে! প্ল্যান-বি কী, মোদীকে প্রশ্ন প্রশান্ত কিশোরের

শুধু লকডাউনে করোনা জয় অসম্ভব! প্ল্যান-বি কী, মোদীর উদ্দেশ্যে টুইট পিকের

করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনই একমাত্র পন্থা হতে পারে না। এই ধারণায় বিশ্বাসী ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি মনে করেন, এর ফলে সাধারণ মানুষ প্রভূত সমস্যার সম্মুখীন হবেন, হচ্ছেনও। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা হতেই ফের প্রতিবাদে সরব হলেন প্রশান্ত কিশোর।

বিকল্প কোনও পরিকল্পনা রয়েছে, প্রশ্ন পিকের

বিকল্প কোনও পরিকল্পনা রয়েছে, প্রশ্ন পিকের

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর রাজ্যের লকডাউনের পর সরব না হলেও এদিন মোদী সরকার ৩ মে পর্যন্ত লকডাউন বর্ধিত করায় সমালোচনা করেন। এক টুইট বার্তায় তিনি বলেন, সরকার শুধু একটা পরিকল্পনা নিয়েই চলছে, নাকি বিকল্প কোনও পরিকল্পনা রয়েছে। তা স্পষ্ট করুক আগে।

৩ মে পর্যন্ত গৃহবন্দি থেকেও যদি ফল না মেলে

৩ মে পর্যন্ত গৃহবন্দি থেকেও যদি ফল না মেলে

প্রশান্ত কিশোর তাঁর টুইটার হ্যান্ডেলে এক প্রশ্নের উত্থাপন করেছেন। তিনি লিখেছেন, লকডাউনের পরও যদি করোনার প্রকোপ না কমে, তখন কী করবে সরকার? এই মহূর্তে দাঁড়িয়ে লকডাউনের যৌক্তিকতা নিয়ে কথা বলার কোনও মানে হয় না। কিন্তু ৩ মে পর্যন্ত গৃহবন্দি থেকেও যদি কোনও ফল না মেলে, তখন কী হবে? সেটাই এখন প্রশ্ন।

মোদী সরকারের কাছে কোনও প্ল্যান বি আছে?

মোদী সরকারের কাছে কোনও প্ল্যান বি আছে?

পিকে প্রশ্ন করেন, আদৌ কি নরেন্দ্র মোদী সরকারের কাছে কোনও প্ল্যান বি আছে? সরকারের ভেবে দেখা উচিত এরপর কী হবে। যদি আদৌ কোনও ভালো কিছু করার ইচ্ছা থাকে, তবে এই ভাবনা জরুরি দেশ বাঁচাতে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ বাঁচাতে আশাব্যাঞ্জক কিছুই পাওয়া যায়নি।

শুধু লকডাউনে করোনা জয় অসম্ভব

উল্লেখ্য, গত ২৪ মার্চ করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন দেশে আক্রান্তের সংখ্যা ৫৫০-এরও কম ছিল। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার। আবার লকডাউন বর্ধিত করা হয়েছে ৩ মে পর্যন্ত। তাই এটা ভেবেই নিশ্চিত হওয়া যাবে না ৩ মে করোনা সমস্যা দূর হয়ে যাবে। শুধু লকডাউনে করোনা জয় অসম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+