মমতার ভোট স্ট্র্যাটেজিস্টের নিশানায় ফের মোদী সরকার, করোনা পরিস্থিতি নিয়ে পিকের শক্তিশেল-টুইট
মমতার ভোট স্ট্র্যাটেজিস্টের নিশানায় ফের মোদী সরকার, করোনা পরিস্থিতি নিয়ে পিকের শক্তিশেল-টুইট
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদী সরকারের সমালোচনা ধর্মী একাধিক টুইট ইতিমধ্যেই 'আপত্তিকর' বলে পরিগণিত হয়েছে টুইটারে। মমতা সরকারের মন্ত্রী মলয় ঘটক সহ বহুজনের টুইট সেই নিরিখে সরিয়ে ফেলা হয়েছে । কেন্দ্রের তরফে নোটিস আসার পরই টুইটার এই ব্যবস্থা নেয়। এদিকে, মোদী সরকারের নাম না করে এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের একবার চেনা সুরে অস্ত্রে শান দিলেন মমতার ভোট-সারথী প্রশান্ত কিশোর।

চেনা মেজাজে খোঁচা পিকের
প্রসঙ্গত, ভারতের করুণ করোনা পরিস্থিতির মাঝেও জোরকদমে চলছে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া। ক্রমাগত, ভ্যাকসিনেশনের সংখ্যা বাড়তে থাকায় দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে বলে খবর। এদিকে, বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন ভারতে হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এদিকে আজ প্রশান্ত কিশোর একটি টুইটে লেখেন, 'ভুলভাবে একটি শব্দবন্ধনী ব্যবহার করা হচ্ছে' 'দুনিয়ামে সবসে বড়া' বা 'দুনিয়ায় সবচেয়ে বড়' শব্দটিকে প্রিফিক্স হিসাবে বহু বাক্যে আগে বসিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর।

বিজেপির বিরুদ্ধে সরব
নিডের টুইটে কোথাও মোদী সরকারের নাম না করে প্রশান্ত লেখেন, ভারতের করোনা টেস্টিংকে বা করোনার ভ্যাকসিনেশকে দুনিয়ার সবচেয়ে বড় 'প্রচার' বলে দাবি করেছেন প্রশান্ত। তাঁর মতে যেভাবে ভ্যাকসিনেশন ও কোভিড টেস্টিং নিয়ে সরকার বার্তা দিচ্ছে, তা কেবলমাত্র ফুলিয়ে ফাঁপিয়ে প্রচারের আরেকটি দিক।

বাস্তবতা ও কোভিড সংকট
নিজের টুইটের শেষে খোঁচার সুরে প্রশান্ত কিশোর লেখেন, ' ভারতের কোভিড সংকটকে বিশ্বের সবচেয়ে বড় মাপের সংকট হিসাবে মেনে নেওয়া একটি দুর্ভাগ্যজনক বাস্তব'। প্রসঙ্গত, পর পর টুইটে এদিন প্রশান্ত কিশোর কার্যত চেনা সুরে শক্তিশেল তাক করেছেন নরেন্দ্র মোদী সরকারের দিকে।

মোদী বিরোধিতা ও প্রশান্ত
প্রসঙ্গত, মোদী বিরোধিতার জেরে বিহারে জেডিইউয়ের নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের রাস্তায় গিয়ে দলত্যাগ করেন প্রশান্ত কিশোর। এককালে মোদীর ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট সারথী। বাংলায় ২০২১ ভোটে তিনি তৃণমূলকে ভোট কৌশ লে সমৃদ্ধ করেছেন। যার ফলাফল ২ রা মে। এদিকে, মমতার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কংগ্রেস সরকারের অমরিন্দর সিংয়ের হয়েও ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ভোট কৌশল রচনা করছেন প্রশান্ত। সেই জায়গা থেকে আজকের এই টুইট নিঃসন্দেহে বড় ঘটনা।












Click it and Unblock the Notifications