বাংলায় '২১ এর আগে মমতাকে সাম্রাজ্য ফিরিয়ে দিতে গোপন ছক প্রশান্তের! কোনপথে তৃণমূল
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পায়ের তলার পোক্ত জমি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দেশের অন্যতম রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে উপদেষ্টা হিসাবে বেছে নেন তৃণমূল সুপ্রিমো।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পায়ের তলার পোক্ত জমি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দেশের অন্যতম রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে উপদেষ্টা হিসাবে বেছে নেন তৃণমূল সুপ্রিমো। সপ্তদশ লোকসভা নির্বাচনে ৪২ টি আসনে ২২-১৮ এর অঙ্ক ভুলতে মরিয়া তৃণমূল। ঘাসফুলের পোক্ত জমিতে পদ্ম ১৮ টি আসন কেড়ে নেওয়ার পরই নবান্নে ঢুকতে দেখা যায় প্রশান্ত কিশোরকে । যাঁর হাত ধরে নীতীশ থেকে মোদী বাজিমাত করেছিলেন ভোট যুদ্ধে। এবার কি মমতার বেলাতেও একই মেজাজে মাত করে দেবেন প্রশান্ত কিশোর?এই লাখ টাকার প্রশ্ন যখন বাংলার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে , তখন দেখে নেওয়া যাক একে একে কিভাবে মমতার জন্য ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত।

যুব রাজনীতিতে নজর তৃণমূলের
দলের যখন একের পর এক পোড় খাওয়া রাজনীতিবিদ তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে চলে যাচ্ছেন, তখন মমতার সাম্রাজ্য বাড়াতে যুব শক্তির ওপর নজর দিচ্ছে তৃণমূল। ভোটের পর বিজেপি শিবিরেও সদস্য সংগ্রহ শুরু হয়েছে । তবে তৃণমূল এবার এই সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুব সমাজকে নজরে রাখছে।

যুব রাজনীতি ও তৃণমূলের অঙ্ক
বাংলার রাজনীতিতে ৫ লাখ যুবক যুবতীকে তৃণমূলের যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে দল। এই লক্ষ্য়মাত্রা প্রশান্ত কিশোরের পরামর্শ বলে খবর। আর এই ৫ লাখ যুবক যুবতীর লক্ষ্যমাত্রা স্থির করতে দলে প্রতিদিন ১০ হাজার নতুন সদস্যের রেজিস্ট্রেশন দরকার বলেও লক্ষ্য়ের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন প্রসান্ত কিশোর।

মমতাকে চুপ থাকবার পরামর্শ প্রশান্তের
এর আগে বিভিন্ন মহল থেকে শোনা গিয়েছিল , মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত কোনও আলটপকা মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর মমতাকে বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকবার রাস্তাতেই হাঁটতে বলেছেন দেশের এই নামী রাজনৈতিক পরামর্শদাতা।












Click it and Unblock the Notifications