বহিষ্কৃত হয়েও ‘সভাপতি’কে ধন্যবাদ কৌশলী প্রশান্ত কিশোরের, টুইটে কী বার্তা দিলেন নীতীশকে
বহিষ্কৃত হয়েও ‘সভাপতি’কে ধন্যবাদ প্রশান্ত কিশোরের, টুইটে কী বার্তা দিলেন নীতীশকে
রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর দলে থেকে বহিষ্কৃত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর এবং জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি সম্পর্কে নিজের অবস্থান ধরে রাখার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রাক্তন সভাপতিকে।

প্রশান্ত কিশোর হিন্দিতে টুইট
বিহার বিধানসভায় এনআরসির বিরোদী প্রস্তাব পাস হওয়ার পর প্রশান্ত কিশোর হিন্দিতে টুইট করে জানিয়েছেন, এনপিআর এবং এনআরসি নিয়ে নীতীশজি নিজের অবস্থান ধরে রেখেছেন। তাঁকে ধন্যবাদ। এর পাশাপাশি তিন আবেদন করেছেন- বিহারবাসীর আরও চাহিদা এবং সামাজিক সম্প্রীতি সম্পর্কিত বৃহত্তর সমস্যা রয়েছে। আশা করি, আপনি সেগুলি নিয়েও ভাববেন।

রাজ্যে এনআরসি বাস্তবায়ন না করার প্রস্তাব
বিহার বিধানসভা মঙ্গলবার রাজ্যে এনআরসি বাস্তবায়ন না করার জন্য একটি প্রস্তাব পাস করে। জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর বাস্তবায়নের জন্যও একটি সংশোধনী প্রস্তাবও পাস করা হয়েছিল। এই বিষটি কেন্দ্রকেও জানানো হবে এবং ভিডিও প্রদান করা হবে।

বিহারে এনআরসির কোনও প্রশ্ন নেই
এর আগে ১৩ জানুয়ারি বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যে এনআরসি বাস্তবায়নের কোনও প্রশ্নই আসে না। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত মহড়ার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিহারে এনআরসির কোনও প্রশ্ন নেই। এটি কেবল অসমের জন্যই প্রস্তাব করা হয়েছিল।

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়নে না
মঙ্গলবার বিহার বিধানসভায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়ন না করার জন্য একটি প্রস্তাব পাস হয়ে গেল। একইসঙ্গে জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এরপিআর বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব পাস করেছেন নীতীশ কুমার। তবে এনপিআর বাস্তবায়নে একটি সংশোধনী আনার প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রকে।

এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদে চিঠি
রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিহার সরকার এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে ইতিমধ্যে। বিধানসভায় আরও বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী কুমার বলেন, আমি নিজেই আমার মায়ের জন্মের তারিখ জানি না। তা কোন মুখে অন্যের কাছে সেই নথি চাইব।

বর্ণভিত্তিক আদমসুমারির পক্ষে সওয়াল নীতীশের
তিনি বলেন, কোনওমতেই রাজ্যে এনআরসি কার্যকর করা উচিত হবে না, উচিত নয়ও। রাজ্য বিধানসভায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারকে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, দেশে বর্ণভিত্তিক আদমসুমারি করা উচিত। এটা আমাদের দাবি।












Click it and Unblock the Notifications