শুভেন্দুর জেলায় পিছিয়ে তৃণমূল কংগ্রেস! বিজেপিকে ‘জবাব’ দিতে কেন্দ্রের বিশেষ নজরে পিকে

শুভেন্দুর জেলায় পিছিয়ে তৃণমূল! বিজেপিকে ‘জবাব’ দিতে কেন্দ্রের বিশেষ নজরে পিকে

বিগত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে বিজেপির তুলনায় পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই কেন্দ্রে বিশেষ নজর দিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এই কেন্দ্রে কামব্যাকের লক্ষ্যে মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া ব্লকের ১৪ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করলেন তিনি।

অঞ্চল সভাপতিদের বিশেষ নির্দেশ

অঞ্চল সভাপতিদের বিশেষ নির্দেশ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এই কেন্দ্রে তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে চান পিকে। তিনি সেই লক্ষ্যে অঞ্চল সভাপতিদের বিশেষ নির্দেশ দিলেন। দলের সংগঠনকে মজবুত করার আর্জি জানিয়ে তিনি নজর দিলেন মাইশোরার দিকে। কেননা এই কেন্দ্রেই খুন হয়েছিলেন কুরবান শা। তাঁর খুনের ঘটনায় অভিয়োগের তির তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আনিসুর রহমানের দিকে।

পিকের নজর পড়েছে কেন্দ্রে

পিকের নজর পড়েছে কেন্দ্রে

কুরবান শা হত্যার পর তারা দাদাকে এই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হলেও লোকসভায় পিছিয়ে পড়ে তৃণমূল। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে যেমন পিছিয়ে ছিল তৃণমূল, তেমনই ওই মাইশোরাতেও বিজেপির তুলনায় কম ভোট পায় তৃণমূল কংগ্রেস। তাই পিকের নজর পড়েছে কেন্দ্রে।

কোন পথে ফিরবে প্রভাব

কোন পথে ফিরবে প্রভাব

তৃণমূলের রাতুলিয়া কার্যালয়ে পিকে দলীয় সংগঠনের সঙ্গে বৈঠক করে স্পষ্ট করে দেন, কোন পথে ফিরবে প্রভাব। এ জন্য ব্লকজুড়ে কর্মসূচি পালনের পাশাপাশি বাড়ি বাড়ি যেতে হবে। জোর দিতে হবে জনসংযোগে। তাহলেই কুরবান খুনের প্রতিবাদ ইভিএমে আছড়ে পড়বে বেল জানিয়ে দেন পিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+