পিকের টার্গেট ৬০ শতাংশ যুব ভোটার! একুশের নির্বাচনে লক্ষ্য স্থির তৃণমূল কংগ্রেসের

২০২১-এর নির্বাচনে ফারাক গড়ে দেবেন যুব ভোটাররাই। কারণ এবার ৬০ শতাংশ ভোটারের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। এবার যুব সমাজই নির্ণয় করবে, কার দখলে যাবে বাংলা।

২০২১-এর নির্বাচনে ফারাক গড়ে দেবেন যুব ভোটাররাই। কারণ এবার ৬০ শতাংশ ভোটারের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। এবার যুব সমাজই নির্ণয় করবে, কার দখলে যাবে বাংলা। তাই এখন থেকেই কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস। প্রশান্ত কিশোরের পরিকল্পনায় যুব সমাজকে নিজেদের দিকে টানার কাজ শুরু করেছে তারা।

প্রশান্ত কিশোরের টার্গেট বাংলার যুব সমাজ

প্রশান্ত কিশোরের টার্গেট বাংলার যুব সমাজ

প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত ‘যুব যোদ্ধা' কর্মসূচিতে ফল পেয়েছে তৃণমূল। ইতিমধ্যে ৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে যুব যোদ্ধা। এবার প্রশান্ত কিশোর টার্গেট নিয়েছেন বাংলার যুব সমাজকে তৃণমূল-মুখী করতে। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তিন লক্ষ যুব ভোটারকে দলে যোগদান করাতে।

‘ইউথ ইন পলিটিক্সে'র প্রথম ধাপে তৃণমূল

‘ইউথ ইন পলিটিক্সে'র প্রথম ধাপে তৃণমূল

‘ইউথ ইন পলিটিক্সে'র প্রথম ধাপে ১০ হাজার যুবককে দলে স্থান দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর লক্ষ্যে বাজিমাত করতে প্রশান্ত কিশোরের এই পরিকল্পনা সুফল পেতে শুরু করেছে। ইউথ ইন পলিটিক্সের ঘোষণার পর প্রথম দফায় রাজ্যের ১৪টি জেলা থেকে প্রায় ১০ হাজার যুবক তৃণমূলে যোগ দিয়েছেন।

প্রশান্ত কিশোরকে গুরুদায়িত্ব দেওয়ার পরই

প্রশান্ত কিশোরকে গুরুদায়িত্ব দেওয়ার পরই

২০১৯-এ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরকে গুরুদায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়েই ‘দিদিকে বলো' কর্মসূচিতে সাফল্য এনে দিয়েছিলেন তৃণমূলকে। জনসংযোগের এই পরিকল্পনায় তিনি ফের তৃণমূলকে জয়ের সরণিতে ফিরিয়েছিলেন উপনির্বাচনে।

‘ইউথ ইন পলিটিক্স' কর্মসূচির সূচনায়

‘ইউথ ইন পলিটিক্স' কর্মসূচির সূচনায়

প্রশান্ত কিশোর ‘দিদিকে বলো'র পর ‘বাংলার গর্ব মমতা' এবং ‘বাংলার যুব-যোদ্ধা' কর্মসূচিতে সাফল্য এনে দিয়েছেন দলকে। এবার তিনি যুব ভোটারদের ঘাসফুল শিবির-মুখী করতে প্রশান্ত কিশোর ‘ইউথ ইন পলিটিক্স' কর্মসূচির সূচনা করেন। এর মাধ্যমে যুব সমাজকে রাজনীতিতে যোগদানের আহ্বান জানান।

৮০ শতাংশ তৃণমূলে, পিকের টার্গেট

৮০ শতাংশ তৃণমূলে, পিকের টার্গেট

তৃণমূল বেশ সাড়া ফেলে দিয়েছে এই ‘ইউথ ইন পলিটিক্স'-এ। দশ লক্ষ আবেদনকারীর ৪০ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ পশ্চিমবঙ্গের। এঁদের মধ্যে ৮০ শতাংশ তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। প্রশান্ত কিশোরের টার্গেটে রয়েছে প্রাথমিকভাবে ৩ লক্ষ যুবক। সেইমতো ১৮-৩৫ বছর বয়সী ৩ লক্ষ যুবককে তৃণমূলে যোগদান করানোর টার্গেট নেওয়া হয়েছে।

২০২১-এর আগে শক্তি পেয়ে গেল তৃণমূল

২০২১-এর আগে শক্তি পেয়ে গেল তৃণমূল

প্রশান্ত কিশোরের পরিকল্পনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে বাংলার যুব সমাজ তৃণমূলে যোগদান করছেন। ২০২১-এর আগে তৃণমূল শক্তি পেয়ে গেল অনেকটাই। এই যোগদানকে স্বাগত জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তাঁরা সবাই সমৃদ্ধ বাংলা গঠনের লক্ষ্যে কাজ করবেন বলে আশা তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+