তৃণমূল কংগ্রেসের ‘যুব শক্তি’ রূপ নেবে ‘যুব যোদ্ধা’য়, প্রশান্ত কিশোরের উদ্যোগ একুশের আঙিনায়
তৃণমূলের ‘যুব শক্তি’ রূপ নেবে ‘যুব যোদ্ধা’য়, প্রশান্ত কিশোরের উদ্যোগ একুশের আঙিনায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পালে হাওয়া তুলতে 'দিদিকে বলো' প্রচার তাঁরই মস্তিকপ্রসূত। 'দিদিকে বলো'র সেই সাফল্যের পর ২০২১-এর আগে তৃণমূলের প্রচারে নতুন সংযোজনা নিয়ে আসছেন প্রশান্ত কিশোর। 'দিদিকে বলো'র প্রায় এক বছর পরে তৃণমূল কংগ্রেসের হয়ে ঝড় তুলতে আসছে 'বাংলার যুব শক্তি'।

তৈরি হচ্ছে এক লক্ষ 'যুব যোদ্ধা'
প্রশান্ত কিশোর বাংলার যুব শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করতে চলেছেন এক লক্ষ 'যুব যোদ্ধা'। এই যুব যোদ্ধাদেরই ময়দান নামিয়ে তিনি ২০২১-এ জয় হাসিল করার পরিকল্পনা নিয়েছেন। তিনি নতুন প্রচার পরিকল্পনায় এনেছেন এই করোনার আবহে দলকে শক্তি করতে। বিজেপিকে মাত দিতে এটি তাঁর নতুন এক প্রয়াস।

‘দিদিকে বলো’ সাফল্য নিয়ে শুরু পথ চলা
রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত ‘দিদিকে বলো' সাফল্যের শিখরে তুলেদিল তৃণমূলের প্রচারকে। পশ্চিমবঙ্গের শাসক দল এই পদক্ষেপটি নিয়েছিল জনসংযোগ বাড়ানোর জন্য। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানের পর তৃণমূল যখন খাদের কিনারায় তখন এই ‘দিদিকে বলো'র মাধ্যমেই মানুষের কাছে পৌঁছেছিল তৃণমূল। তারপর শুরু হয়েছিল ‘বাংলার গর্ব মমতা'।

যুব যোদ্ধা তৈরি হচ্ছে ২০২১-এর জন্য
এবার প্রশান্ত কিশোর চাইছেন বাংলার যুব শক্তির জাগরণ ঘটাতে। বাংলার যুবশক্তিই পারে তৃণমূলকে ফের সাফল্যের চূড়ায় পৌঁচে দিতে। তাই যুব যোদ্ধা তৈরি করে তিনি নামাতে চাইছেন ২০২১-এর ময়দানে। এই উদ্যোগকে কার্যকর করতে তিনি ২৮০০ তৃণমূল যুব সদস্যের সমন্বয়ে তিনটি কমিটি তৈরি করছেন।

রাজ্য, জেলা ও ব্লক স্তরের তিনটি কমিটি তৈরি
রাজ্য, জেলা ও ব্লক স্তরের তিনটি কমিটিতে যুব সদস্যদের রেখে তিনি পুরো নির্বাচন পরিচালনা করবেন। সেইলক্ষ্যে রাজ্যজুড়ে যুবদের নিবন্ধকরণ শুরু হয়েছে। বাংলায় বিজেপি যে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে, কুৎসা-অপপ্রচারের রাজনীতি করছে, এই কমিটি তা রুখতে ময়দানে নামবে। এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

বিজেপির সমস্ত কুৎসা-অপপ্রচারের যোগ্য জবাব দিতে
প্রশান্ত কিশোর চাইছেন নিবন্ধিত সমস্ত সদস্যকে তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখতে। তাঁদেরকে র্নির্দেশ দেওয়া হবে তাঁরা যেন নিজ নিজ অঞ্চলে সক্রিয় অন্যান্য যুব যোদ্ধাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখেন। এবং এই যোগাযোগের মাধ্যমে বিজেপির সমস্ত কুৎসা-অপপ্রচারের যোগ্য জবাব ছড়িয়ে দেন।

মেগা ভার্চুয়াল ইন্টারেক্টিভ সেশন যুব তৃণমূলের
খুব শীঘ্রই এক লক্ষ যুব যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের সঙ্গে মতবিনিময় করার জন্য একটি মেগা ভার্চুয়াল ইন্টারেক্টিভ সেশন আয়োজন করা হবে। এই ভার্চুয়াল সভার মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে চাইছে যুব তৃণমূল। দলকে ব্লক পর্যায়ে শক্তিশালী করার জন্য এই যুব যোদ্ধারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।












Click it and Unblock the Notifications