বিজেপিকে শিক্ষা দিতে এবার সিপিএমকে গুরুত্ব! ২০২১ নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক পিকে’র

বিজেপিকে শিক্ষা দিতে সিপিএমকে গুরুত্ব! ২০২১ নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক পিকে’র

প্রচার-পরিকল্পনায় তাঁর জুড়ি মেলা ভার। প্রায় একক কৌশলে তিনি ২০১৪ সালে মোদীকে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কৌশলী। তৃণমূলের চাণক্য বিদায় নেওয়ার পর প্রশান্ত কিশোর নিজেকে সেই পর্যায়ে তুলে নিয়ে যেতে পারেন কি না, সেটা বলবে ভবিষ্যৎ। তার আগে মাস্টারস্ট্রোক দিলেন প্রশান্ত কিশোর।

স্বচ্ছ ভাবমূর্তি নেতার খোঁজে

স্বচ্ছ ভাবমূর্তি নেতার খোঁজে

মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে ভুল করে দলছুট হওয়া নেতাদের ফিরে আসার ডাক দিয়েছিলেন। তারপরই প্রশান্ত কিশোর তাঁর টিমকে নামিয়ে দেন বিরোধী দলের স্বচ্ছ ভাবমূর্তি থাকা নেতা-নেত্রীদের তৃণমূলে ফেরাতে। মুখ্যমন্ত্রীর ডাক শুনে ইতিমধ্যে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে।

সিপিএম সবথেকে স্বচ্ছ পার্টি!

সিপিএম সবথেকে স্বচ্ছ পার্টি!

প্রশান্ত কিশোর টার্গেট করেছেন বিরোধী দলের স্বচ্ছ ভাবমূর্তি থাকা নেতাদের। তাঁদেরকে তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন সিপিএম নেতারা। সুজন চক্রবর্তী এই মর্মে কটাক্ষ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ও প্রশান্ত কিশোর প্রমাণ করে দিয়েছেন সিপিএম সবথেকে স্বচ্ছ পার্টি।

ভাবমূর্তি ও প্রাসঙ্গিকতা ফেরাতে

ভাবমূর্তি ও প্রাসঙ্গিকতা ফেরাতে

রাজনৈতিক মহল কিন্তু প্রশান্ত কিশোরের এই পরিকল্পনার পিছনে অন্য কোনও কৌশল রয়েছে বলে মনে করছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সিপিএমের ভাবমূর্তি ঊজ্জ্বল করার প্রয়াস রয়েছে প্রশান্ত কিশোরের। শুধু তৃণমূলের সংগঠন বাড়ানোর প্রয়াস এটা নয়, বিজেপিকে আটকাতে সিপিএম তথা বামেদের ভাবমূর্তি ও প্রাসঙ্গিকতা ফেরানোও লক্ষ্য।

সিপিএমের দিকে ফিরিয়ে আনা যায়

সিপিএমের দিকে ফিরিয়ে আনা যায়

বাংলায় সিপিএমের বেশিরভাগ ভোট বিজেপিতে টার্ন ওভার করেছে। ২০১৬ সাল থেকে ২০১৮ সালের পঞ্চায়েত ভোট বা ২০১৯-এর লোকসভা ভোট দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। এখন সিপিএমের যে সমস্ত ভোট বিজেপিতে চলে গিয়েছে, তাদের যদি সিপিএমের দিকে ফিরিয়ে আনা যায়, তাতে তৃণমূলের লাভ।

নতুন এক তাস খেলে রাখলেন পিকে

নতুন এক তাস খেলে রাখলেন পিকে

এবার বাংলায় ভোট মেরুকরণ হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। সিপিএম ও কংগ্রেস প্রাসঙ্গিকতা ফেরানোর লড়াই চালাচ্ছে। অস্তিত্ব বাঁচানোর রাস্তা তৈরি করতে লড়াই করছে তারা। এই অবস্থায় সিপিএমের ভাবমূর্তি ঊজ্জ্বল প্রতিপন্ন করে নতুন এক তাস খেলে রাখলেন প্রশান্ত কিশোর। বাংলায় বিজেপিকে লড়িয়ে দেওয়ার জন্য সিপিএমকে এগিয়ে দিতে চাইছেন তিনি।

টোপের আড়ালে কোনও সুপ্ত পরিকল্পনা!

টোপের আড়ালে কোনও সুপ্ত পরিকল্পনা!

উল্লেখ্য, তৃণমূলের সংগঠন বাড়াতে বিরোধী দলের বিধায়ককে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তা নিয়ে চর্চা চলছে বেশ কিছুদিন ধরে। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন বিধায়কদের টোপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সেই টোপের আড়ালে কোনও সুপ্ত পরিকল্পনা থাকলেও থাকতে পারে প্রশান্ত কিশোরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+