অধিকারী গড়ে বিজেপি নেতা হিসেবে প্রথম কর্মসূচির আগে বিস্ফোরক পিকে! মুখ খুললেন শুভেন্দুর দলত্যাগ নিয়ে

১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) দলত্যাগের পর প্রথমবারের জন্য মুখ খুললেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর(prashant kishor)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুভেন্দু অধিকার

১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) দলত্যাগের পর প্রথমবারের জন্য মুখ খুললেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর(prashant kishor)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ সম্পর্কে তিনি অবহিত ছিলেন। সেই কারণে গত একবছরের তাঁকে (শুভেন্দু) দলের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারনা

নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারনা

শুভেন্দু অধিকারীর সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশান্ত কিশোর অধিকারী পরিবারের মেজ ছেলের রাজনীতিতে নিজেস্ব জায়গা আছে বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, উচ্চাকাঙ্খা থাকা ভাল, কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারনা থাকা ভাল নয়। কটাক্ষ করে তিনি বলেছেন, উচ্চাকাঙ্খার জেরেই অনেক সময় মনে হয়, দলের ক্ষতিতে তার নিজের ভাল হবে।

মমতার সঙ্গে প্রতারণা করেছেন শুভেন্দু

মমতার সঙ্গে প্রতারণা করেছেন শুভেন্দু

বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে তাঁর যোগাযোগ ২০১৪ সালে। একথা স্বীকার করায় প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা জানার পরেও দল থেকে শুভএন্দু অধিকারীকে ছেঁটে ফেলেননি। কিন্তু সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতারণার সামিল বলে মন্তব্য করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেনয়, এইসব নেতাকে মমতা তৈরি করেছেন, নেতারা মমতাকে তৈরি করেননি।

বিজেপি যোগের জেরেই সরানো হয়েছে দায়িত্ব থেকে

বিজেপি যোগের জেরেই সরানো হয়েছে দায়িত্ব থেকে

যে শুভেন্দু অধিকারীকে ২০১৯-এর নির্বাচনের পরে অন্তত ছটি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে, সরকারি কর্মী সংগঠনের দায়িত্বও তাঁকে দেওয়া হয়। কিন্তু এবছরে মাঝামাঝি সময়ে পর্যবেক্ষকের পদই তুলে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয় সরকারি কর্মী সংগঠনের দায়িত্ব থেকেও। যা নিয়ে মুখ্য খুলেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে শুভেন্দু যোগাযোগের বিষয়টি, তিনি ও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের নজরে ছিল। সেই কারণেই তাঁকে ধীরে ধীরে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল।

শুভেন্দুর দলত্যাগে সাময়িক ক্ষতি

শুভেন্দুর দলত্যাগে সাময়িক ক্ষতি

নিচুতলার তৃণমূল কর্মীদের মনে প্রশ্ন উঠেছে, শুভেন্দু অধিকারীর দলত্যাগে কতটা প্রভাব পড়বে। এব্যাপারে প্রশান্ত কিশোর বিলেছেন, কোনও নেতার দলত্যাগে, সেই দলের ওপর সাময়িক প্রভাব পড়েই। তবে দল শেষ হয়ে যায় না। বিজেপি অনেক বিধায়কের কথা বললেও, মাত্র সাতজন বিধায়ক দল ছাড়ায় তৃণমূলের স্বস্তির কথাও তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি আরও বলেছেন, এবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক লড়াই মূলত দ্বিমুখি। সেখানে বিজেপি বড় শক্তি। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে লোভ ও ভয় দেখানোর অভিযোগও তিনি করেছেন।

বাংলায় ফের মুখ্যমন্ত্রী মমতাই

বাংলায় ফের মুখ্যমন্ত্রী মমতাই

বাংলায় যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই যে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন, সে ব্যাপারে প্রশান্ত কিশোর নিশ্চিত। বিজেপি যে তিন সংখ্যা পৌঁছবে না, সে ব্যাপারেও নিশ্চিত তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+