করোনা আবহেও চলছে পিকের টিমের নজরদারি! ২০২১-এর লক্ষ্যে চিন্তায় অনেক হেভিওয়েট

করোনা আবহে তৃণমূলের কোন নেতা ভাল কাজ করছেন তার একটা তালিকা তৈরি হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর জানিয়েছেন তাঁর টিম ইতিমধ্যেই ১৫ হাজার লোকের সঙ্গে

করোনা আবহে তৃণমূলের কোন নেতা ভাল কাজ করছেন তার একটা তালিকা তৈরি হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর জানিয়েছেন তাঁর টিম ইতিমধ্যেই ১৫ হাজার লোকের সঙ্গে কথা বলেছেন। লোকের মধ্যে ক্ষোভ থাকার কথা তিনি স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।

১৫ হাজার লোকের সঙ্গে কথা

১৫ হাজার লোকের সঙ্গে কথা

বিধায়কদের সঙ্গে বৈঠকে চোখ কান খোলা রেখে কাজের কথা বলেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন আত্মতুষ্টির জায়গা নেই। ৯৯ জন কিছু পেলেও একজন না পেলে সেটাই বড় করে দেখানো হবে। পিকে জানিয়েছেন, তাঁর টিম প্রায় ১৫ হাজার লোকের সঙ্গে কথা বলেছেন। লোকের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানিয়েছেন তিনি। মানুষের পাশে দাঁড়িয়ে প্রচারের জোর দিয়ে সেই ক্ষোভে প্রলেপ দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

জনসংযোগ নিয়ে নজরদারি

জনসংযোগ নিয়ে নজরদারি

লোকসভার ভোটের পরেই পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছিল প্রশান্ত কিশোরকে। দায়িত্ব নেওয়ার পরেই জনপ্রতিনিধিরা যাতে সাধারণ মানুষের সঙ্গে ভালভাবে মেলামেশা করেন, তার জন্য বলেছিলেন তিনি। সাম্প্রতিক বৈঠকে তিনি বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা কেমনভাবে জনসংযোগ করছে, তার জন্য হেভিওয়েটদের ওপর নজর রাখা হচ্ছে। সময়ে সময়ে তা জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বকে। ফলে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে বেশ কয়েকজনকে।

বেশ কয়েকজনকে নিয়ে উষ্মা প্রকাশ

বেশ কয়েকজনকে নিয়ে উষ্মা প্রকাশ

জানা গিয়েছে, রবিবারের বৈঠকে প্রশান্ত কিশোর বেশ কয়েকজন তৃণমূল হেভিওয়েটের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। করোনা আবহে যেভাবে মানুষের পাশে থাকা দরকার, সেভাবে তারা মানুষের পাশে থাকেননি বলে অভিযোগ। বিরোধীদের প্রচারের মোকাবিলা করার জন্য তিনি সবাইকে বলেছেন বলে জানা গিয়েছে।

ভবিষ্যতে পড়তে পারে কোপ

ভবিষ্যতে পড়তে পারে কোপ

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত কিশোরের উষ্মা প্রকাশের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি। এই মুহুর্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা যদি পারফরম্যান্সের উন্নতি করতে না পারেন, তাহলে ডানা ছাটা হতে পারে বলেও মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+