মুকুল রায়দের গেমপ্ল্যান রুখতে অঙ্ক কষে এগোচ্ছেন প্রশান্ত কিশোর, লড়াই সেয়ানে-সেয়ানে

মুকুলদের গেমপ্ল্যান রুখতে অঙ্ক কষে কৌশল প্রশা্ন্ত কিশোরের, শেয়ানে-শেয়ানে দুই দল

বিজেপি উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে। তৃণমূল কংগ্রেসকে হারাতে উত্তরবঙ্গের সমস্ত আসন কব্জা করাই বিজেপির লক্ষ্য। পক্ষান্তরে তৃণমূল চাইছে আরও কিছু আসন জিতে উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে লড়াই সমান সমান করে দিতে। তাহলে দক্ষিণবঙ্গের লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে তারা। সেই লক্ষ্য নিয়েই প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

বিজেপির ক্রমবর্ধমান সমর্থন ছেদ টানতে উত্তরবঙ্গে পিকে

বিজেপির ক্রমবর্ধমান সমর্থন ছেদ টানতে উত্তরবঙ্গে পিকে

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পুজোর আগেই বাংলায় আসছেন। তিনি শিলিগুড়িতে কর্মিসভা করবেন। উত্তরবঙ্গে বিজেপির ক্রমবর্ধমান সমর্থন আরও বাড়িয়ে তুলতে এবং দুর্গাপূজার আগে তৃণমূলকে চাপে রাখতেই অমিত শাহের এই সফর। তবে কার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়তে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

বিজেপির বিরুদ্ধে অঙ্ক কষে কৌশল রচনা প্রশা্ন্ত কিশোরের

বিজেপির বিরুদ্ধে অঙ্ক কষে কৌশল রচনা প্রশা্ন্ত কিশোরের

রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর উত্তরবঙ্গে দলকে আরও সঙ্ঘবদ্ধ করতে চাইছেন। দলের সংগঠনকে মজবুত করার পাশাপাশি কীভাবে আরও আসন সংখ্যা বাড়ানো যায়, কোন আসনগুলিকে টার্গেট করা যায় তার একটা রূপরেখা তৈরি করতে চাইছেন তিনি। বিজেপির বিরুদ্ধে একেবারে অঙ্ক কষে তিনি কৌশল রচনা করছেন।

২০২১-এ উত্তরবঙ্গে আরও ১০টি আসন টার্গেট তৃণমূলের

২০২১-এ উত্তরবঙ্গে আরও ১০টি আসন টার্গেট তৃণমূলের

রাজ্যের উত্তর অংশে মোট ৫৪টি বিধানসভা আসন রয়েছে। সেখানে টিএমসি ২০১৬ সালে ১৬টি আসন লাভ করেছিল। তবে এই অঞ্চলে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব অনুমান করে রাজ্যের শাসকদল পরিকল্পনা করছে। তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনে আরও অন্তত ১০টি আসন টার্গেট করছে বিজেপির প্রভাব কমিয়ে আনতে। তাহলে লড়াইয়ে বিজেপিকে টেক্কা দেওয়া যাবে।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরও ময়দানে নেমে পড়লেন

ভোট কৌশলী প্রশান্ত কিশোরও ময়দানে নেমে পড়লেন

রাজনৈতিক কৌশলবিদ হিসেবে ২০১৯ সালের জুনে তৃণমূলের প্রচার শুরু করার পর প্রশান্ত কিশোরের এই প্রথম সফরে যাচ্ছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনদিনের সফরে তিনি বিভিন্ন জেলায় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। দুজনেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ে দলীয় নেতা, কর্মী ও পদাধিকারীদের নিয়ে একাধিক বৈঠক ইতিমধ্যে সেরেও ফেলেছেন।

উত্তরবঙ্গের কোন কোনও আসনে ঘাঁটি তৃণমূলের

উত্তরবঙ্গের কোন কোনও আসনে ঘাঁটি তৃণমূলের

২০২১ বিধানসভা নির্বাচনের আগে পুরো জমি দখল করার প্রয়াসেই তৃণমূলের ভোট কৌশলীর এই উদ্যোগ। উত্তরবঙ্গে তৃণমূলের দুর্গ আসলে আলিপুরদুয়ারের দুটি আসন, জলপাইগুড়ির দুটি, দার্জিলিংয়ের একটি, উত্তর দিনাজপুরের দুটি আসন, দক্ষিণ দিনাজপুরে তিনটি এবং মালদহের একটি আসন। বাকি ৪৩টি আসনে বিজেপি এই মুহর্তে বৃহত্তর শক্তি হয়ে উঠেছে।

শাহ চান লোকসভার মতো ক্লিনসুইপ হোক উত্তরবঙ্গে

শাহ চান লোকসভার মতো ক্লিনসুইপ হোক উত্তরবঙ্গে

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ২০১৯-এ সর্বশেষ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে বিজেপি। তাই শাহ আসছেন বিধানসভা ভোটে তৃণমূলকে উত্তরবঙ্গ থেকে ক্লিনসুইপ করতে। ২০১৯-এর লোকসভায় উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে কংগ্রেস ১টি, বাকি সাতটি বিজেপি দখল করে। তৃণমূল পায় বিগ জিরো। বিধানসভাতেও তেমন ফলাফের প্রত্যাশী বিজেপি।

অমিত-পরিকল্পনা রুখে দিতে প্রশান্ত কিশোরের কৌশল

অমিত-পরিকল্পনা রুখে দিতে প্রশান্ত কিশোরের কৌশল

অমিত শাহ উত্তরবঙ্গে বিজেপির দুর্গ থেকে নির্বাচনী সমাবেশ শুরু করবেন। সেই কারণেই প্রশান্ত কিশোর ও অভিযোক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির শক্ত ঘাঁটিতে দলীয় কৌশল পর্যালোচনা করতে শুরু করেছেন। চাঙ্গা করতে চাইছেন দলীয় নেতৃত্বকে। একইসঙ্গে বার্তা দিচ্ছেন সঙ্ঘবদ্ধতার। যাতে ধর্মীয় বিভাজনের খেলা রুখতে পারে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+