প্রশান্ত কিশোর নামছেন নয়া অভিযানে! একুশের আগে তৃণমূলের শক্তি বাড়াতে কর্মসূচি আইপ্যাকের

পিকে নামছেন নয়া অভিযানে! একুশের আগে তৃণমূলের শক্তি বাড়াতে কর্মসূচি আইপ্যাকের

পাখির চোখ ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য নতুন কৌশল নিতে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। লক্ষ্য তৃণমূলের দলত্যাগীদের ঘরওয়াপসি। সেই লক্ষ্যেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন পিকে। আবারও জনসংযোগকে হাতিয়ার করে 'দিদিকে বলো'র মতোই কোনও কর্মসূচি রূপায়ণ করছেন।

প্রশান্ত কিশোরের নতুন কর্মসূচি

প্রশান্ত কিশোরের নতুন কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে দল ছাড়া নেতা-নেত্রীদের পুনরায় তৃণমূলে আহ্বান জানিয়েছিলেন একুশের মঞ্চ থেকে। মমতার সেই আহ্বানকে মাথায় রেখেই প্রশান্ত কিশোর নতুন করে এক কর্মসূচি আনতে চলেছেন ২০২১ নির্বাচনের প্রাক্কালে। তাঁর এই প্রকল্প তৃণমূলের দলত্যাগী ও নিষ্ক্রিয় কর্মীদের ফিরিয়ে আনতে সহায়তা করবে।

ঘরওয়াপসির পথ পরিষ্কার করতে

ঘরওয়াপসির পথ পরিষ্কার করতে

প্রশান্ত কিশোর ইতিমধ্যেই তাঁর আইপ্যাক টিমকে কাজে লাগিয়ে দিয়েছেন। তাঁর মস্তিষ্কপ্রসূত আরও একটি কর্মসূচি আসতে চলেছে। ‘দিদিকে বলো', ‘বাংলার গর্ব মমতা', ‘বাংলার যুবশক্তি'র পর এবার প্রশান্ত কিশোর আনতে চলেছেন আরও একটি কর্মসূচি। সেই অভিযান শুরু হবে শীঘ্রই। ফের জনসংযোগকে হাতিয়ার করেই ঘরওয়াপসির পথ পরিষ্কার করবেন তিনি।

দিদিকে বলোর মতোই অভিযান শুরু হবে

দিদিকে বলোর মতোই অভিযান শুরু হবে

প্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়ায় জোর দিয়েছেন সংগঠনের শক্তিবৃদ্ধিতে নিষ্ক্রিয় কর্মীদের ফের সক্রিয় করে তুলতে। সেইসঙ্গে দলত্যাগীদের ফেরানোকেও গুরুত্ব দিয়েছেন তিনি। তাই জনসংযোগ কর্মসূচিতে সরকারি কাজের খতিয়ান তুলে ধরে কিছুদিনের মধ্যেই নতুন প্রচার পরিকল্পনা নিতে চলেছেন তিনি। দিদিকে বলোর মতো কোনও অভিযান দিয়েই শুরু হবে নতুন অভিযান।

যাঁরা দলে থেকেও নিষ্ক্রিয়, তাঁদের ফেরাতে

যাঁরা দলে থেকেও নিষ্ক্রিয়, তাঁদের ফেরাতে

২০২১-এর আগে দলকে ফের পুরনো মেজাজে দেখতে চাইছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাই যাঁরা দলে থেকেও নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাঁদের যে কোনও মূল্যে দলে গ্রহণযোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন পিকে। তিনি বহু জায়গায়দলের মধ্যে এই নিষ্ক্রিয়তা রোগ লক্ষ্য করেছেন, তা দূর করাই ২০২১-এর আগে লক্ষ্য তাঁর।

ক্ষোভে দল ছেড়েছেন যাঁরা, ফেরানোই উদ্যোগ

ক্ষোভে দল ছেড়েছেন যাঁরা, ফেরানোই উদ্যোগ

এছাড়াও তৃণমূলের আরও একটা সমস্যা রয়েছে। কিছুদিনের মধ্যে বহু কর্মী দল ছেড়েছেন। অনেকে যোগ দিয়েছেন বিজেপিতে। যার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে বিগত লোকসভা নির্বাচনে। লোকসভার পরেও দলবদলের প্রবণতা বর্তমান ছিল। পিকে আসার পর সেই প্রবণতায় রাশ টানা গিয়েছে। আবার উলটপুরান ঘটতে শুরু করেছে।

পুরনো নেতা-কর্মীদের দলে ফেরাতে

পুরনো নেতা-কর্মীদের দলে ফেরাতে

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বেশি। কিন্তু দলত্যাগীদের ফিরিয়ে আনতে হবে। তার জন্য সচেষ্ট হচ্ছেন খোদ পিকে। কোথায় কী সমস্যা তা জানতে এবার টিম পিকে ময়দানে নেমে কাজ করছে। প্রশান্ত কিশোরের আই প্যাক একেবারে জোরদার পরিকল্পনা করে ময়দানে নামছে। পুরনো নেতা-কর্মীদের দলে ফিরিয়ে আনাই এই পরিকল্পনার অঙ্গ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+