তৃণমূলনেত্রী মমতাকে সাফল্য দিতে একুশের অঙ্ক কষছেন পিকে, বিজেপির ভোট-ভাগ দেখে ‘শক্তি’ প্রয়োগ

মমতাকে সাফল্য দিতে একুশের অঙ্ক কষছেন পিকে, বিজেপির ভোট-ভাগ দেখে ‘শক্তি’ প্রয়োগ

প্রশান্ত কিশোর অঙ্ক কষতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফল্যের চূড়ায় অধিষ্ঠিত করতে। ২০২১-এ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষা নয়, অগ্নিপরীক্ষা প্রশান্ত কিশোরেরও। তিনি তাঁর মস্তিষ্ক দিয়ে তৃণমূলকে জয়ের কড়ি জোগাড় করে দিতে পারেন কি না, সেটাই দেখার। সেই লক্ষ্যে কৌশল নিরূপণ করেই চলেছেন তিনি।

বিজেপি ভোট-বৃদ্ধি, অঙ্ক কষছেন পিকে

বিজেপি ভোট-বৃদ্ধি, অঙ্ক কষছেন পিকে

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র ১০.২ শতাংশ ভোট পেয়েছিল। তারপর মাত্র তিন বছরে অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে তা কী করে ৪০.৩ শতাংশে দাঁড়াল। সেই অঙ্ক কষছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি মনে করেন, বিজেপির এই ভোটের উৎসেই লুকিয়ে রয়েছে তাঁদের হারানোর চাবি কাঠি।

ধর্মীয় বিভাজনেই বিজেপির ভোটবৃদ্ধি!

ধর্মীয় বিভাজনেই বিজেপির ভোটবৃদ্ধি!

প্রশান্ত কিশোর মনে করেন, হিন্দুদের একত্রিত হওয়ার কারণেই বিজেপির ভোট ৩০ শতাংশ বেড়েছে। গত তিন বছরে বিজেপি বাংলায় ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করেছে। সেই ধর্মীয় বিভাজনেই বিজেপি তাদের ভোট ব্যাঙ্ক এক লাফে চার গুণ বাড়াতে সক্ষম হয়েছে।

বামফ্রন্টের ভোট হ্রাস

বামফ্রন্টের ভোট হ্রাস

একটি নিবিড় বিশ্লেষণে দেখা গিয়েছে, ২০১১ সালের বিধানসভা নির্বাচন থেকে ২০১৬ সালের নির্বাচনে বামফ্রন্টের ভোট শেয়ার ৯.৮৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট শেয়ার আরও কমেছে প্রায় ১৬ শতাংশ।

কংগ্রেসের ভোট শতাংশের পতন

কংগ্রেসের ভোট শতাংশের পতন

তবে ২০১১ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের ভোট ৮.৯ শতাংশ থেকে বেড়ে ১২.৩ শতাংশে দাঁড়িয়েছে ২০১৬-র নির্বাচনে। আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৯.০৬ শতাংশ থেকে ২০১৯ সালের নির্বাচনে তা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ২০১৯ সালে কংগ্রেসের ভোট শেয়ার মাত্র ৫ শতাংশের একটু বেশি।

যুবশক্তি প্রয়োগে বিজেপিকে রোখার কৌশল

যুবশক্তি প্রয়োগে বিজেপিকে রোখার কৌশল

বিজেপির ভোট ভাগ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে প্রশান্ত কিশোর যুব যোদ্ধাদের তৈরি করছেন। বুথ স্তরে যুবশক্তিকে প্রয়োগ করে তিনি বিজেপিকে রুখতে চাইছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, সিএএ ও পরিযায়ী শ্রমিক সংকট নিয়ে যে মতবিরোধ রয়েছে, তা আসন্ন বিধানসভা নির্বাচনে দলের বিপক্ষে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+