প্রশান্ত কিশোরের ‘গেম প্ল্যান’-এ মাত হবে বিজেপি! চিত্রনাট্য সাজিয়েই আসরে মমতা

প্রশান্ত কিশোরের ‘গেম প্ল্যান’-এ মাত হবে বিজেপি! চিত্রনাট্য সাজিয়েই আসরে মমতা

২০১৯-এর ভোটে ধাক্কা খাওয়ার পর পরিকল্পনা কষেই প্রশান্ত কিশোরকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে বাংলার ময়দানে নামিয়ে তিনি ঊনিশের ব্যর্থতা মুছে ফেলে সাফল্যের সরণি তৈরি করতে চেয়েছিলেন। সেইমতো দু-বছর ধরে বাংলার বুকে কাজ করছেন তিনি। মমতার জয়ের পথে সব বাধা তিনি নেপথ্যে থেকেই সরানোর চেষ্টা করে চলেছেন।

ভাঙন এসেছে দলে, তবু নির্বিকার ভোট কৌশলী

ভাঙন এসেছে দলে, তবু নির্বিকার ভোট কৌশলী

প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে ছড়ি ঘোরানোর সময় প্রশ্ন উঠেছিল, কেন একজন বহিরাগত বাংলায় এসে নাক গলাচ্ছেন। এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে অনেকে পাত্তাড়ি গুটিয়ে গেরুয়া শিবিরে পাড়ি জমিয়েছেন। প্রশান্ত কিশোর কিন্তু থেমে থাকেননি। ভাঙন এসেছে দলে, তবু নির্বিকার ভোট কৌশলী জয়ের আশ্বাস দিয়েছেন।

তবু বলছি বিজেপি আটকে যাবে নড়বড়ে নাইন্টিনে

তবু বলছি বিজেপি আটকে যাবে নড়বড়ে নাইন্টিনে

এমনকী শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট জনপ্রিয় মুখ দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও নির্বিকার থেকেছেন প্রশান্ত কিশোর। তারপর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না। তার ব্যাখ্যাও দিয়েছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমে। একইসঙ্গে তিনি জানিয়েছেন তৃণমূলের পরবর্তীকালে আরও ভাঙন হবে। তা ধরে নিয়েই বলছি বিজেপি আটকে যাবে নড়বড়ে নাইন্টি নাইনে।

গেমপ্ল্যানের নেপথ্যে ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর!

গেমপ্ল্যানের নেপথ্যে ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর!

প্রশান্ত কিশোরের আশঙ্কামতো তৃণমূল তারপরও বড় ভাঙন এসেছে। এখন ভোট যুদ্ধে একেবারেই কড়া নাড়ছে দরজায়। এই অবস্থায় মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকে গেম প্ল্যান বলে ব্যাখ্যা করছেন প্রবীণ সিপিএম নেতা। আর এই গেম প্ল্যানের নেপথ্যে ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর রয়েছেন বলেই তিনি জানিয়েছেন।

তৃণমূল নেতারা বিজেপিতে গুপ্তচর, ভোট ফুরোলেই...

তৃণমূল নেতারা বিজেপিতে গুপ্তচর, ভোট ফুরোলেই...

ফেসবুকে বাম নেতা লিখেছেন- প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে বিজেপি কুপোকাত হবে! তাঁর অভিযোগ, গত কয়েক মাস ধরে সম্পূর্ণ পরিকল্পনা করে অনেক তৃণমূল নেতাকে বিজেপিতে গুপ্তচর হিসাবে ঢোকান হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৯০ ভাগ বিজেপির টিকিট-ও পেয়ে গেছে। এরা যদি জিতে আসে তাহলে আবার ঝাঁকের কই হিসাবে তাঁরা মাননীয়া দিদির হাত ধরবে। হায়রে মাথামোটা, মাথায় গোবর পোরা বিজেপি!

প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি বিজেপি

প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি বিজেপি

কান্তি গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি বিজেপি। দলবদল নিয়ে তৃণমূলের গেমপ্ল্যান ছিল কি না সেটা বিচার্য বিষয়, তবে রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু মনে করছে, প্রশান্ত কিশোর এতদিন ধরে কাজ করছেন। তাঁর ফুল টিম গোটা বাংলায় চষে বেড়াচ্ছেন। কিছু কাজ তো তারা করেছেন।

প্রশান্ত কিশোর একটা কথা বলছে মানে সারবত্তা আছে

প্রশান্ত কিশোর একটা কথা বলছে মানে সারবত্তা আছে

রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন, প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলী একটা কথা বলছে মানে তার একটা সারবত্তা আছে। শুধু হাওয়ায় ভাসিয়ে দেওয়া জন্য তিনি বলেননি- বিজেপি দুই অঙ্কে পেরোতে পারবেন না। তিনি হিসেব কষে, অঙ্ক দিয়েই যা বুঝেছেন সেটা বলেছেন। সেইজন্যই তিনি জোরের সঙ্গে এই কথা বলে ভোট কৌশলীর কাজ থেকে অব্যহতি নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।

ভোটের মরশুমে বিশাল ধস তৃণমূলে, যাঁরা বিজেপিমুখী

ভোটের মরশুমে বিশাল ধস তৃণমূলে, যাঁরা বিজেপিমুখী

উল্লেখ্য, ভোটের মরশুমে বিশাল ধস নামে শাসকদলে। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে বিজেপিতে নাম লেখান তৃণমূলের ছয় বিধায়ক, অন্যান্য বিরোধী দলের বিধায়ক, তৃণমূলের বর্তমান ও প্রাক্তন সাংসদ-সহ প্রায় ৯০ জন জনপ্রতিনিধি। পরবর্তীকালে বিজেপিতে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী-সহ একাধিক বিধায়ক-নেতা।

তৃণমূলে ভাঙন আর বিজেপিতে যোগদানের পিছনে অন্য খেলা

তৃণমূলে ভাঙন আর বিজেপিতে যোগদানের পিছনে অন্য খেলা

সম্প্রতি টিকিট না পাওয়াতে বিজেপিতে এসেছেন মমতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সোনালী গুহ থেকে শুরু করে প্রবীণ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী, গৌরীশহ্কর দত্ত, নবীন প্রজন্মের দীপেন্দু বিশ্বাস-সহ অনেকে। আগে মুকুল রায়ের হাত ধরে তাঁর অনুগামী মহলের প্রায় প্রত্যেকে এখন বিজেপিতে। পুরে বিজেপিটাই তৃণমূলের বি টিম হয়ে গিয়েছে। এই অবস্থায় তৃণমূলে ভাঙন আর বিজেপিতে যোগদানের পিছনে অন্য খেলা দেখছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+