পিকের কৌশলে এগিয়ে মমতা! একুশের ভোট প্রচারে হাতিয়ার যখন সোশ্যাল মিডিয়া
পিকের কৌশলে এগিয়ে মমতা! একুশের ভোট প্রচারে হাতিয়ার যখন সোশ্যাল মিডিয়া
২০১৯-এর লোকসভা ভোটে কিঞ্চিৎ ধাক্কা খেয়ে তৃণমূল ভোট কৌশলীর দায়িত্বে দিয়ে এনেছিল প্রশান্ত কিশোরকে। তিনি তৃণমূলের প্রচার পরিকল্পনার দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালী করার প্রয়াস শুরু করেছিলেন। বিজেপির সঙ্গে ভোট-যুদ্ধে যুঝতে হলে যে সোশ্যাল মিডিয়াকে খুবই শক্তিশালী করতে হবে, তা তিনি বিলক্ষণ বুঝেছিলেন।

সোশ্যাল সাইটকে ব্যবহার করে প্রচার পরিকল্পনা
ভোটের বাংলায় নির্বাচনী জনসভার পাশাপাশি সোশ্যাল সাইটকে ব্যবহার করে প্রচার পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূল এই প্রচার মাধ্যমে বেশ পিছিয়ে ছিল বিজেপির তুলনায়। এবার বিজেপির সঙ্গেই যখন মূল লড়াই, তখন একুশের ভোট-মহাযুদ্ধে সোশ্যাল সাইটকে সেভাবেই তৈরি করা দরকার ছিল। তৃণমূল যে সেই লক্ষ্যে সফল তার প্রমাণ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লাইভ স্ট্রিমিংয়ে ভিউজ দেখে আশায় তৃণমূল
নন্দীগ্রামে গিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের নন্দীগ্রাম সফরের লাইভ স্ট্রিমিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজের ভিউজ প্রায় আকাশ ছুঁয়ে ফেলল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজে লাইভ স্ট্রিমিংয়ে যে সংখ্যক ভিউজ এল, তাতে আশায় বুক বাঁধতে পারে তৃণমূল।

মমতার লাইভ ভিউজে চোখ কপালে বিজেপির
নন্দীগ্রামের দুদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজের ভিউজ ছিল ৩৬৮০কে অর্থাৎ ৩৬ লক্ষ ৮০ হাজার। জনসভায় উপস্থিতি বাদ দিয়ে বিপুল পরিমাণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে লাইভ স্ট্রিমিং দেখেছেন। নন্দীগ্রামে মন্দির, মাজার, পরিদর্শন থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন ও মনোনয়নের পদযাত্রায় শুধু মানুষের ঢল নামেনি, সোশ্যাল মিডিয়া লাইভ ভিউজেও চোখ কপালে উঠবে বিজেপির।

পিকের সৌজন্যে সোশ্যাল মিডিয়া প্রচার তুঙ্গে
প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ায় যে তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্রচার তুঙ্গে উঠেছে, তা বলাই বাহুল্য। ৯ ও ১০ মার্চ নন্দীগ্রামে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন সেরে নন্দীগ্রামে ফেরার পথে তাঁর পায়ে আঘাত লাগে। তার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যা লাইভ ভিউজ হয়েছে, তা দেখে বেজায় খুশি তৃণমূল কংগ্রেস।

ফেসবুক পেজে ২০ লাইভে মাত দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ৯ মার্চ বিকেল তিনটে নাগাদ নন্দীগ্রামে পৌঁছন। ১০ মার্চ সন্ধ্যা ৬টা ৪০মিনিটে তিনি নন্দীগ্রাম ছাড়েন। এই সময়ের মধ্যে তাঁর ফেসবুক পেজে লাইভ হয়েছে ২০ বার। যার মধ্যে সভা ছিল একবার। সাংবাদিক সম্মেলন দুবার। মননোনয় জমা দিতে যাওয়ার সময় তিনবার সাংবাদিক সম্মেলন হয়েছে। বাকি ১১ বার মন্দির দর্শন, ১ বার মাজার দর্শন, ১ বার শহিদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপন, ১ বার চায়ের দোকানে জনসংযোগ।

প্রচার কৌশলী প্রশান্ত কিশোরের পরিকল্পনায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রচারে শুধু এদিকটাই খামতি ছিল। সেই খামতি পূরণে ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও প্রশান্ত কিশোরের টিম অসাধারণ কাজ করেছেন। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছে। বিজেপিকে মাত দিতে তাঁরা তৈরি বুঝিয়ে দিয়েছেন প্রচার কৌশলী প্রশান্ত কিশোর।

সোশ্যাল মিডিয়ার প্রচারে মাত, খুশি তৃণমূল কংগ্রেস
৯ ও ১০ মার্চ নন্দীগ্রামে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন সেরে নন্দীগ্রামে ফেরার পথে তাঁর পায়ে আঘাত লাগে। তার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যা লাইভ ভিউজ হয়েছে, তাতে খুশি তৃণমূল কংগ্রেস। এবার নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই সাফল্য স্বভাবতই খুশি করেছে তৃণমূল সুপ্রিমোকে।

প্রথম ও দ্বিতীয় দিনে লাইভ ভিউজ, কবে কত
৯ মার্চ নন্দীগ্রাম পৌঁছেই তিনি কর্মিসভা করেছিলেন। সেই কর্মিসভায় লাইভ ভিউজ ছিল ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। ওইদিন আরও ৯ বার লাইভ হয়। প্রথম দিনের সফরে মোট লাইভ ভিউজ ছিল ১৪ লক্ষ ৬৯ হাজার। নন্দীগ্রাম সফরের দ্বিতীয় দিনে ১০ বার লাইভ হয়েছে। এই ১০ বারে লাইভ ভিউজ হয়েছে ২২ লক্ষ ১১ হাজার।

সবথেকে বেশি লাইভ ভিউজ কোথায় পেয়েছেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সফরে সব থেকে বেশি লাইভ ভিউজ পেয়েছেন চায়ের দোকানে। তাঁর লাইভ ভিউজের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪ হাজার। আর দ্বিতীয় দিনের সফরে তিনি সবথেকে বেশি ভিউজ পেয়েছেন মনোনয়ন পেশের পদযাত্রায়। পদযাত্রায় তাঁর লাইভ ভিউজ ছিল চার লক্ষ ২৯ হাজার। দুদিন মিলিয়ে মনোনয়ন পেশের পদযাত্রাই সবথেকে বেশি ভিউজ দিয়েছে তাঁকে।

ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
এবার প্রচারের বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। ভোটের বাংলায় শুধু নির্বাচনী জনসভা নয়, প্রচারের দুনিয়া খুলে গিয়েছে সোশ্যাল সাইটে। একুশের ভোট-মহাযুদ্ধে সেই সোশ্যাল সাইটেই প্রচারের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সফরের লাইভ স্ট্রিমিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজের ভিউজ ছিল আকাশছোঁয়া।












Click it and Unblock the Notifications