মমতা বাংলার গর্ব! করোনায় বাংলাকে বাঁচানোর লড়াই প্রশান্ত কিশোরের প্রচার পরিকল্পনায়
করোনার হাত থেকে বাংলা বাঁচাতে লড়ছেন মমতা, প্রশান্ত কিশোর ব্যস্ত প্রচার পরিকল্পনায়
করোনা ভাইরাস হানা দিয়েছে বাংলার বুকেও। এই অবস্থায় রাজনীতিকে পিছনে ফেলে বাংলাকে বাঁচাতে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা তৎপর হয়ে বাংলাকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে তৎপর। এই পরিস্থিতিতে মমতার দলের ভোট কৌশলী তথা প্রচার পরিকল্পনার দায়িত্বে থাকে প্রশান্ত কিশোর কিন্তু বসে নেই।

করোনার আতঙ্কের মাঝেও কাজে মন
করোনার আতঙ্কের মাঝেও তিনি নিজের কাজ করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতাকে তিনি তুলে ধরছেন প্রচারের আঙিনায়। করোনার মধ্যে যখন সবাইর গৃহবন্দি, তখন ঘরে বসেই কাজ চালিয়ে যাচ্ছেন পিকে। তিনি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারে অনেক যোজন এগিয়ে থাকতে চাইছেন।

নিজের টিমকে কাজে লাগিয়ে কর্মসূচি চালু
সম্প্রতি ‘বাংলার গর্ব মমতা' নামে দ্বিতীয় কর্মসূচির সূচনা করেছিল তৃণমূল। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে সেই কর্মসূচি নেওয়া হয়েছিল ৭৫ দিনের জন্য। ময়দানে নেমে সেই প্রচার পরিকল্পনা আপাতত বন্ধ। কিন্তু কর্মসূচির যিনি স্রষ্টা তিনি চাননি তা বন্ধ করতে। তাই নিজের টিমকে কাজে লাগিয়ে তিনি এই কর্মসূচি চালু রেখেছেন।

বাংলায় অতন্দ্রপ্রহরীর ভূমিকায় মমতা
না, ময়দানে নেমে নয় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছেন প্রশান্ত কিশোর। ‘বাংলার গর্ব মমতা'র ফেসবুক পেজে তিনি মমতাকে উপস্থাপিত করেছেন নজরকাড়া গ্রাফিক্সে। করোনা মোকাবিলায় বাংলায় অতন্দ্রপ্রহরী হিসেবে ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে তাঁকে।

মমতার ছবি প্রচারে ভাইরাল করতে বদ্ধপরিকর পিকে
তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আই-প্যাকের সৌজন্যে মমতার অভিনব অলংকরণ এখন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ঘুমের দেশে যখন সবাই, একা জেগে মমতা পাহারাদারের ভূমিকা নিয়েছেন। এই ছবিই এবার প্রচারে ভাইরাল করে তুলতে বদ্ধপরিকর প্রশান্ত কিশোরের টিম।

একা কুম্ভ, প্রাচীরের উপর বুক চিতিয়ে দাঁড়িয়ে মমতা
আই প্যাক যে অভিনব অলংকরণ তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে এক নগরী প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের গেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অদূরেই করোনার মেঘের ভ্রুকুটি। অলংকরণে দেখানো হয়েছে, নগরী যেখন ঘুমিয়ে রয়েছে, মমতা একা প্রহরী হয়ে করোনার পথ রুখে দাঁড়িয়ে আছেন।












Click it and Unblock the Notifications