প্রশান্ত কিশোর বাঁচাতে পারবেন না তৃণমূলকে, দাবি বিজেপি নেতা অরবিন্দ মেননের

রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড় করাতে প্রশান্ত ‌কিশোরের পরামর্শ কোনও কাজে দেবে না।

রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড় করাতে প্রশান্ত ‌কিশোরের পরামর্শ কোনও কাজে দেবে না। প্রশান্ত কিশোর ‌নিজে একজন বড় 'যোজনাকার' হতে ‌পারেন‌ , কিন্তু যে জিনিসটি পচে গিয়েছে, গলে ‌গিয়েছে তা তিনি বাঁচাবেন কী করে?

প্রশান্ত কিশোর বাঁচাতে পারবেন না তৃণমূলকে, দাবি বিজেপি নেতা অরবিন্দ মেননের

সোমবার মেদিনীপুরে দলীয় একটি সভায় এসে এই ভাবে তৃণমূল কংগ্রেস ও প্রশান্ত কিশোরের সমালোচনা করেন বিজেপি নেতা ‌অরবিন্দ মেনন।

সোমবারই কলকাতায় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি।

প্রশান্ত কিশোর বাঁচাতে পারবেন না তৃণমূলকে, দাবি বিজেপি নেতা অরবিন্দ মেননের

প্রশান্ত কিশোরের দেওয়া পরামর্শ মেনে এই ধরনের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের আশা, ‌এর ফলে লোকসভা নির্বাচনে দল যে ধাক্কা খেয়েছিল তারপর তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।

এদিকে এদিন দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুর আসেন অরবিন্দ মেনন। সেখানেই মমতা ও তৃণমূল সরকারকে কড়া আক্রমণ শানান এই বিজেপি নেতা। রবিবার তিনি ঝাড়গ্রামে এই একই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+