প্রশান্ত কিশোর ‘খেল’ শুরু করতে পারেন মুকুলকে মাত দিতে, একুশের সমীকরণে জল্পনা
প্রশান্ত কিশোর ‘খেল’ শুরু করতে পারেন মুকুলকে মাত দিতে, একুশের সমীকরণে জল্পনা
তৃণমূলের কোমর ভেঙে দেওয়ার পর একুশের ভোটের আগে আপাতত মুকুল রায়-রা ময়দান ছেড়েছেন। বিজেপিতে যোগদানের দরজাও আপাতত বন্ধ করেছেন। ঠিক তখনই তৃণমূলের খেলা শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবার প্রশান্ত কিশোর ময়দানে নামতে পারেন প্রতিপক্ষ মুকল রায়কে মাত দিতে।

মুষড়ে পড়া তৃণমূলের ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর একুশের লক্ষ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর মুষড়ে পড়া তৃণমূল ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে। মুমূর্ষু তৃণমূলকে আইসিইউতে পাঠানোর সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিলেন মুকুল রায়। তা রুখে দেন প্রশান্ত কিশোর!

মুকুল রায়ের মুখের গ্রাস কেড়ে নেন প্রশান্ত কিশোর
২০১৯-এর লোকসভা ভোটের পর মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে বিরাট ভাঙন ধরেছিল। মনে হচ্ছিল তৃণমূল দলটাই বিজেপিতে পরিণত হবে। তারপর ভোট কৌশলী প্রশান্ত কিশোর এসে পালের হাওয়া অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। মুকুল রায়ের মুখের গ্রাস কেড়ে নিয়ে তৃণমূলের পুরসভা-পঞ্চায়েত রক্ষা করেছিলেন। ঘরওয়াপসির লাইন পড়ে গিয়েছিল।

২০১৯-এও মুকুলের পাল্টা খেল দেখিয়েছিলেন পিকে
সেবার উত্তর ২৪ পরগনা জেলায় হাতছাড়া হওয়া সমস্ত পুরসভা-পঞ্চায়েত ফিরিয়ে এনেছিলেন তৃণমূলের হাতে। অধিকাংশ কাউন্সিলার, পঞ্চায়েত সদস্যদের ঘরওয়াপসি হয়েছিল। এখন প্রশ্ন এবারও কি সেই খেল দেখাতে পারবেন প্রশান্ত কিশোর? মুকুল রায়কে মাত দিয়ে ফিরিয়ে আনতে পারবেন তৃণমূল বিধায়কদের! জল্পনা কিন্তু রয়েই গিয়েছে।

বঙ্গ রাজনীতিতে অনেক খেলা বাকি, বোঝাল বিধানসভা
এবারও বিজেপিতে যোগদানের দরজা বন্ধ হওয়ার পর তৃণমূল ময়দানে নামতে পারে। তার একটা আভাস পায়া গেল সোমবার বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যাওয়া দুই বিধায়কের সাক্ষাৎ নিয়ে জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে। বঙ্গ রাজনীতিতে আরও অনেক খেলা বাকি রয়েছে!

প্রশান্ত কিশোর সুযোগ দেখলেই কাজে লাগাতে সিদ্ধহস্ত
মুকুল রায় খেলে গিয়েছেন, এবার তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাঁর খেলা দেখাতেই পারেন। সেই সম্ভাবনা ক্রমশই জোরদার হচ্ছে। একুশের ভোটে সাফল্য পেতে প্রশান্ত কিশোরকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো আর হাত গুটিয়ে বসে থাকবেন না। সুযোগ দেখলেই তিনি কাজে লাগাতে সিদ্ধহস্ত হবেনই।

একুশে মমতাকে জেতাতে ময়দানে যখন প্রশান্ত কিশোর
২০২১-এর আগে বহু বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূল ভাঙিয়েছেন মুকুল রায়রা। সম্প্রতি শুভেন্দু-রাজীবের হাত ধরে বহু বিধায়ক বিজেপিতে গিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর খেল শুরু করতে পারেন। বিজেপিতে যাওয়া বেশ কিছু বিধায়ককে তিনি তৃণমূলে ফিরিয়ে আনতেই পারেন।

তৃণমূলে ঘরওয়াপসির লাইনে দাঁড়িয়ে কারা, জল্পনা তুঙ্গে
বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়করা অনেকেই ঘরওয়াপসির লাইনে দাঁড়িয়ে পড়েছেন বলে দাবি করেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। ভোট শুরুর আগে তাঁদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেও তিনি বড়াই করে জানিয়েছিলেন। তারপরই উত্তর ২৪ পরগনার দুই বিধায়ক দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

শেষবেলায় তৃণমূল ঝটকা দিতে পারে, আভাস বিধানসভায়
আসন্ন বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কা। বিজেপির সেই ধাক্কায় তৃণমূলের অনেকটাই শক্তিক্ষয় হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শেষবেলায় তৃণমূল ঝটকা দিতে পারে, এমন আভাস পাওয়া গেল বিধানসভায়।

মমতার কক্ষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ক
বাংলায় এবার প্রেস্টিজ ফাইট মমতার। তার আগে যেভাবে ভাঙন ধরেছে তৃণমূলে তা থেকে অক্সিজেন পেতে একটা ঝটকা বিজেপিকে দিতেই হবে। সেই তালেই রয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ককে দেখার পর তার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে, কী বলছেন বিধায়করা
সোমবার বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ক বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁকে প্রণাম করেন। এরপর মিনিট ২০ তাঁদের মধ্যে আলোচনা হয়। ফলে জল্পনার পারদ চড়তে থাকে হু হু করে। তবে কি এবার বিজেপির ঘরও ভাঙতে চলেছে! যদিও এ ব্যাপারে জল্পনা উড়িয়ে দিয়েছেন উত্তর বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।












Click it and Unblock the Notifications