মমতার দলের ‘ভোট-কৌশলী’ পিকে রাহুলের দুয়ারে, কোন স্ট্র্যাটেজি ‘মিশন ২০২৪’-এ

বাংলার ভোট সেরে পঞ্জাবে কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর তারপরই রাহুল গান্ধীর বাসভবনে এসে রুদ্ধদ্বার বৈঠক করে গেলেন তিনি। সামনের বছর পঞ্জাব ও উত্তরপ্রদেশের নির্বাচন।

বাংলার ভোট সেরে পঞ্জাবে কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর তারপরই রাহুল গান্ধীর বাসভবনে এসে রুদ্ধদ্বার বৈঠক করে গেলেন তিনি। সামনের বছর পঞ্জাব ও উত্তরপ্রদেশের নির্বাচন। তার আগে রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

২০২৪-এর কোনও কৌশল রচনা করতেই কি এই বৈঠক

২০২৪-এর কোনও কৌশল রচনা করতেই কি এই বৈঠক

প্রশ্ন উঠেছে, শুধুই কি পঞ্জাব-উত্তরপ্রদেশের নির্বাচন, নাকি রাহুল-পিকের বৈঠকের পিছনে অন্য কারণও রয়েছে? ২০২৪-এর ভোটের আগে শারদ পাওয়ারের পর রাহুল গান্ধীর সঙ্গে পিকের বৈঠক অন্যমাত্রা পেয়েছে। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এই বৈঠক নিয়ে, তবে কি ২০২৪-এর কোনও সমীকরণ রচনা করতেই এই বৈঠক, জল্পনা চলছে।

ভারতীয় রাজনীতির বৃত্তে প্রশান্ত কিশোরের গুরুত্ব

ভারতীয় রাজনীতির বৃত্তে প্রশান্ত কিশোরের গুরুত্ব

রাহুল গান্ধী ও পিকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেনুগোপালও। মোট কথা পিকের সঙ্গে কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠক হয় এদিন। সে পঞ্জাব-উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনও হতে পারে, হতে পারে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিও। এই মুহূর্তে ভারতীয় রাজনীতির বৃত্তে প্রশান্ত কিশোরের গুরুত্ব অপরিসীম। তিনি যেভাবে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির লক্ষ্যপূরণে সহায়তা করছেন, তাতে তাঁর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে।

পাখির চোখ যখন ২০২৪-এ দিল্লির মসদনে

পাখির চোখ যখন ২০২৪-এ দিল্লির মসদনে

প্রশান্ত কিশোর এখনও তৃণমূলের ভোট কৌশলী হিসেবেই রয়েছেন। ২০২১-এর বিরাট জয়ের পর তৃণমূল যখন পাখির চোখ করেছে ২০২৪-এ দিল্লির মসদনের লড়াইকে, তখন প্রশান্ত কিশোরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা যাবে বলাই বাহুল্য। সম্প্রতি তাঁর গতিবিধি কিন্তু ২০২৪-এর ভোটযুদ্ধকেই ইঙ্গিত করছে।

 কংগ্রেসকে চাই বিজেপি বিরোধী ঐক্যে

কংগ্রেসকে চাই বিজেপি বিরোধী ঐক্যে

সম্প্রতি তিনি শারদ পাওয়ারের সঙ্গে তিন-তিনবার বৈঠক করেছেন। তারপর বলেছেন, কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলাই মুশকিল। কংগ্রেসকে চাই বিজেপি বিরোধী ঐক্যে। আবার তিনি বিহারে নতুন দল গড়ে বিরোধী দলগুলিকে এক ছত্রছায়ায় আনার তোড়জোড়ও শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাহুলের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক তাৎপর্যপূর্ণ।

পঞ্জাব কংগ্রেসে ডামাডোল, সেই আঙ্গিকে রাহুল-পিকে বৈঠক

পঞ্জাব কংগ্রেসে ডামাডোল, সেই আঙ্গিকে রাহুল-পিকে বৈঠক

প্রশান্ত কিশোর যেমন বাংলায় তৃণমূলের ভোট কৌশলীর দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়েরও মুখ্য উপদষ্টা হয়েছেন। ভোটের এক বছর আগে পঞ্জাব কংগ্রেসে যে ডামাডোল শুরু হয়েছে, তা সামলানোর ভার এখন প্রশান্ত কিশোরের কাঁধে। সেই আঙ্গিকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক।

২০২৪-এর লড়াইকে সঠিক দিশা দেখানোই লক্ষ্য

২০২৪-এর লড়াইকে সঠিক দিশা দেখানোই লক্ষ্য

প্রশান্ত কিশোর ২০২৬ পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ। তারপর তিনি নিজে মুখে বলছেন কংগ্রেসকে ছাড়া কোনও অক্ষশক্তি বাস্তবায়িত করা সম্ভব নয়। তারপর রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক ২০২৪-এর লড়াইকে সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু পঞ্জাব-উত্তরপ্রদেশ নয়, ২০২৪-এ দিল্লির মসনদের লক্ষ্যেই এখন থেকে সলতে পাকানো শুরু হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+