মুকুল রায়ের পালের হাওয়া কাড়তে কৌশল পিকে-অভিষেকের, অমিতের সফরের আগে জল্পনা

মুকুলের পালের হাওয়া কাড়তে কৌশল পিকে-অভিষেকের, অমিতের সফরের আগে জল্পনা

পুজোর আগেই বঙ্গ সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। তাঁর এই সফরকে ঘিরে সাবধানী তৃণমূল কংগ্রেস। অমিত শাহের সফরের আগে প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। তবে কি পিকে এবং অভিষেক কোনও পদক্ষেপ নিতে চলেছেন মুকুলের পালের হাওয়া কাড়তে।

মুকুলকে ওপেন স্পেস দেবেন না প্রশান্ত কিশোর

মুকুলকে ওপেন স্পেস দেবেন না প্রশান্ত কিশোর

মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মনোনীত হওয়ার পর থেকেই তৃণমূলে ভাঙন জল্পনা বেড়ে গিয়েছে। তৃণমূলও সাবধানে পা ফেলছে। এবার মুকুলকে তো আর ওপেন স্পেস দেবেন না তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি আঁচ বুঝেই তড়িঘড়ি শিলিগুড়ি চলে এসেছেন অভিষেককে নিয়ে। তবে সেখানে তৃণমূলের কী পরিকল্পনা তা কিছুই খোলসা করেননি।

শাহের আগে অভিষেকের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ

শাহের আগে অভিষেকের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ

বিশেষ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যে গোপন বৈঠক করেছেন। দার্জিলিং জেলাতেও তিনি বৈঠক করেন মঙ্গলবার। অন্যান্য জেলাতেও তিনি বৈঠক করতে পারেন। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সফরের আগে জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধার অভিষেক-পিকে

উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধার অভিষেক-পিকে

২০১৯-এর নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের শোচনীয় ফল হয়েছিল। পাহাড় থেকে সমতল, ডুয়ার্স থেকে তরাই এবং চা বাগান এলাকার দখল নিয়েছিল বিজেপি। তৃণমূল উত্তরবঙ্গে কোনও আসনই দখল করতে পারেনি। এবার ২০২১-এর আগে তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধার করতে।

তৃণমূলে ভাঙন ধরানোর প্রচেষ্টা ভোঁতা করার প্রচেষ্টা

তৃণমূলে ভাঙন ধরানোর প্রচেষ্টা ভোঁতা করার প্রচেষ্টা

রাজনৈতিক মহলের ধারণা, অমিত শাহ ১৭ অক্টোবর আসতে চলেছেন শিলিগুড়িতে। তার আগে সাবধানী তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। তৃণমূল চায় না অমিত শাহ কোনওভাবে তৃণমূলে ফাটল ধরাক। মুকুল রায় তৃণমূলে ভাঙন ধরানোর যে চেষ্টা করছেন তা ভোঁতা করে দিতেই উদ্যোগ প্রশান্ত কিশোর-অভিষেক বন্দ্যোপাধ্যায়দের।

অভিষেক পিকের সফর আগাম চ্যালেঞ্জ অমিত শাহকে

অভিষেক পিকের সফর আগাম চ্যালেঞ্জ অমিত শাহকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের এই উদ্যোগ দলের সংগঠন অটুট রাখতে। উত্তরবঙ্গের কিছু জেলায় যেভাবে গোষ্ঠীকোন্দল তৈরি হয়েছে, তা প্রশমিত করে ধাক্কা সামলানোই প্রধান উদ্দেশ্য তাঁদের। সে জন্যই অভিষেক উত্তরবঙ্গে সফরে বার্তা দিয়ে গেলেন নেতা-কর্মীদের প্রতি। অনেক মনে করছেন অভিষেকের এই সফর আগাম চ্যালেঞ্জ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+