২২ দিনের সফর! সাইকেল চালিয়েই মহাকুম্ভ ঘুরে বাড়ি ফিরলেন বাঁকুড়ার প্রশান্ত

দীর্ঘ ২২ দিনের সফর শেষ! অদম্য জেদ ও ইচ্ছাশক্তিতে ভর করে সাইকেল চালিয়েই মহা কুম্ভে বাঁকুড়ার ইন্দপুরের বেলেগোড়া গ্রামের প্রশান্ত মুসিব। গত ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন মহাকুম্ভে উদ্দেশে রওনা দেন প্রশান্ত। প্রয়াগরাজে মহা কুম্ভে স্নান সেরে সোমবার বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘ ২২ দিনের সফর শেষ করে সোমবার বাড়ি ফিরলেন প্রশান্ত। প্রয়াগরাজে কুম্ভ স্নান সেরে নিজের সাইকেল চালিয়েই নির্বিঘ্নে বাড়ি ফিরলেন ইন্দপুরের বেলেগোড়া গ্রামের প্রশান্ত মুসিব। গত ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন সাইকেলের হ্যাণ্ডেলে দেশের জাতীয় পতাকা লাগিয়ে যৎ সামান্য টাকা, কিছু শুকনো খাবার, জল, প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ, আর অদম্য জেদ ও ইচ্ছাশক্তিতে ভর করে ইন্দপুরের বেলেগোড়া গ্রামের বাড়ি থেকে রওনা দেন প্রশান্ত।

Mahakumbh

অবশেষে কুম্ভ জয় করে অযোধ্যা রামমন্দির, কাশী বিশ্বনাথ ঘুরে সোমবার সন্ধ্যার কিছু আগে তিনি যখন বাড়িতে ফিরছেন তখন তাঁর জন্য এতো চমক আর রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

এদিন বেলেগোড়া ও তার আশে পাশের গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ সাইকেল যাত্রী প্রশান্ত মুসিবকে স্বাগত জানাতে ফুল মালা, ব্যান্ড আর শাঁখ হাতে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন। গ্রামে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সংবর্ধনার জোয়ারে ভেসে গেলেন তিনি। ফুল, মালা, উত্তরীয়ের পাশাপাশি নোটের মালাও পরিয়ে দিলেন অতি উৎসাহীদের কেউ কেউ।

দীর্ঘ এই ২২ দিনের যাত্রা পথের অভিজ্ঞতার বর্ননা দিতে গিয়ে প্রশান্ত মুসিব বলেন, 'বাড়ি থেকে আপনজনদের ছেড়ে যাওয়ার পর অসংখ্য মানুষকে কাছে পেয়েছি। তাদের উৎসাহ ও প্রেরণা আজীবন মনে থাকবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+