বিলাসবহুল জীবনযাপন নিয়ে পিকের নিশানা, প্রাসাদের পর এবার তৃণমূল নেতার টয়লেট নিয়ে তদন্ত
বিলাসবহুল জীবনযাপন নিয়ে পিকের নিশানায় একের পর এক নেতা
পুরভোটের আগেই প্রশান্ত কিশোরের নিশানায় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্থ তৃণমূলের একের পর নেতা। গতমাসে কলকাতার বৈঠকে প্রশান্ত কিশোর তুলে ধরেছিলেন রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদার বাড়ির ছবি। এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি টয়লেটের জন্য ১৫ লক্ষ টাকা খরচ করেছেন।

প্রশান্ত কিশোরের টিমের সমীক্ষা
প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে খোঁজ খবর করা শুরু হয়েছে। সতর্ক করা হয়েছে অনেককেই।

টয়লেট তৈরিতে ১৫ লক্ষ
প্রশান্ত কিশোরের টিমের কাছে অভিযোগ এসেছে তৃণমূলের এক নেতা শৌচাগার তৈরিতে ১৫ লক্ষ চাকা খরচ করেছেন। জানা গিয়েছে, দলের তরফ থেকে এই মাসেই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তৃণমূল নেতাদের বাড়ি ও সম্পত্তি খতিয়ে দেখার কাজ শুরু হবে। এমন কি যে নেতা ১৫ লক্ষ টাকা খরচ করে শৌচাগার তৈরি করেছেন, তাও দেখবে প্রতিনিধিদল। উত্তরবঙ্গের এক নেতা স্পষ্ট জানিয়েছেন, দল যদি চায় তাহলে জনপ্রতিনিধিদের সম্পত্তি নিয়ে তদন্ত করতে পারে।

পিকের নিশানায় পড়েছিলেন বাচ্চু হাঁসদা
প্রাসাদোপম বাড়ি তৈরি করে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নিশানায় পড়েছিলেন বাচ্চু হাঁসদা। জানা যায়, কলকাতায় দক্ষিণ দিনাজপুরের নেতাদের নিয়ে এক বৈঠকে প্রশান্ত কিশোর মোবাইলে তোলা ছবি দেখিয়ে বলেছিলেন, আশপাশে সবার ছোট বাড়ি। তার মধ্যে বিশাল প্রাসাদ বানিয়ে ফেলেছেন। লোকজন অনেক কিছুই বলছেন।

তৃণমূলের দাবি
তবে তৃণমূলের একাংশের দাবি, বিলাসবহুল বাড়ি নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে।












Click it and Unblock the Notifications