২০২১-এ সোশ্যাল মিডিয়ায় সুচাগ্র মেদিনী দেওয়া যাবে না, বিধায়কদের রাস্তা দেখাচ্ছে টিম পিকে
২০২১-এর লক্ষে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জয়, বিধায়কদের রাস্তা দেখাচ্ছে প্রশান্ত কিশোরের টিম
২০২১-এর বিধানসভা ভোচের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির সঙ্গে লড়াই। যা নিয়ে শাসক বিধায়কদের সাহায্য করতে নেমে পড়েছে টিম পিকে। সূত্রের খবর অনুযায়ী বিধায়কদের ফেসবুক অ্যাকাউন্টকে দলের অন্যতম প্রচার মাধ্যম করতে চাইছেন প্রশান্ত কিশোর। এব্যাপারে বিধায়কদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

বিধায়কদের অ্যাকাউন্টে চাই ২০ হাজার লাইক
সূত্রের খবর অনুযায়ী, পু্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন প্রত্যেক বিধায়কের ফেসবুক অ্যাকাউন্টে ২০ হাজার লাইক চান তিনি। কিন্তু কীভাবে তা করা যাবে তা নিয়ে বিধায়কদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রশান্ত কিশোরের সংস্থার পেশাদাররা।

প্রতিদিন লাইভে থাকতে হবে ১ ঘন্টা করে
খুব সস্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে থেকে প্রত্যেক বিধায়ককে প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে হবে। এমনটাই নির্দেশ নাকি দেওয়া হয়েছে বিধায়কদের।

চলছে কড়া প্রশিক্ষণ
তবে সবসময় যে বিধায়ককে কাজটি করতে হবে না নয়। ফলে তাদের প্রতিনিধিরা প্রশিক্ষণ নিচ্ছেন। বিষয়টি নিয়ে কড়া প্রশিক্ষণ পর্ব চলছে। কেউ বুঝতে বা কাজ করতে ব্যর্থ হলে, অন্য কর্মীদের তৈরি করা হচ্ছে। এই মাসেই প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে যাবে বলে সূত্রের খবর।

দিদিকে বলোর অভিযোগ যুক্ত করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
তৃণমূল সূত্রে খবর, ২০১৯-এ দিদিকে বলো কর্মসূচি শুরু করার পর থেকে বহু অভিযোগ কিংবা নালিশ জমা পড়েছে। এর মধ্যে থেকে প্রায় ৩০ লক্ষ অভিযোগ কিংবা নালিশকে চিহ্নিত করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় বিধায়কদের এলাকার সঙ্গে যুক্ত করে দেওয়ার পর্যায় চলেছে।












Click it and Unblock the Notifications