Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে তৃণমূল নেতাদের সঙ্গে চা-বৈঠকের পরে এবার সরাসরি অভিষেকের অফিসে প্রণব পুত্র, ফের দলবদল-জল্পনা

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে শুরু বিজেপিতেই ভাঙন নয়, সব বিরোধীদলেই ভাঙন ধরাতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (trimanool congress)। ইতিমধ্যেই নিচুতলায় বামদল এবং কংগ্রেস থেকে নেতা-কর্মীরা যোগ দিয়েছেন তৃণমূলে। আর অন

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে শুরু বিজেপিতেই ভাঙন নয়, সব বিরোধীদলেই ভাঙন ধরাতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (trimanool congress)। ইতিমধ্যেই নিচুতলায় বামদল এবং কংগ্রেস থেকে নেতা-কর্মীরা যোগ দিয়েছেন তৃণমূলে। আর অনেক শীর্ষনেতাই বৈঠক চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukherjee) পুত্র কংগ্রেস (congress) নেতা অভিজিৎ মুখোপাধ্যায়কে (abhijit mujkerjee) নিয়ে জল্পনা তুঙ্গে।

৯ জুন অভিজিতের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা

৯ জুন অভিজিতের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা

৯ জুন বুধবার বিকেলে তৃণমূলের একঝাঁক নেতা-মন্ত্রী-সাংসদ হাজির হয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেইদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মুর্শিদাবাদে বহরমপুর-সহ একাধিক জায়গায়, বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে। তারপরেই রাজ্যের মন্ত্রী আখরুজ্জমান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মহঃ সোহরাব, ইমানি বিশ্বাস, আমিরুল ইসলাম এবং জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান পৌঁছে যান অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে ২০১৯-এ তৃণমূলের যাঁর কাছে পরাজিত হয়েছিলেন অভিজিত সেই খলিলুর রহমানের সঙ্গে কোলাকুলিও করেন অভিজিত।

জল্পনা উড়িয়েছিলেন সেই সময়

জল্পনা উড়িয়েছিলেন সেই সময়

সেই সময়ে তাঁকে নিয়ে তৃণমূল যোগের জল্পনা তৈরি হলেও, তা উড়িয়ে দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, আবু তাহের ফোন করে বলেন, চা খেতে আসছেন। সেই সময় তিনি আসতে বলেন। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ আরও দাবি করেছিলেন যাঁরা বাড়িতে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। তাঁরা প্রত্যেকেই বাবা-মায়ের ছবিতে শ্রদ্ধা জানান এবং চা খেয়ে চলে যান বলেছিলেন অভিজিৎ। এব্যাপারে রাজনীতির সঙ্গে সম্পর্ক না টানার কথা বলেছিলেন তিনি।

কলকাতায় অভিষেকের সঙ্গে সাক্ষাৎ

কলকাতায় অভিষেকের সঙ্গে সাক্ষাৎ

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন অভিজিৎ। তাঁরা বেশ কিছুক্ষণ বৈঠকও করেন বলে জানা গিয়েছে। তারপর থেকেই অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদলের সম্ভাবনা আরও জোরাল হয়েছে। দিন কয়েকের মধ্যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও সূত্রের খবর।

একাধিক কংগ্রেস নেতাই তৃণমূল শিবিরে

একাধিক কংগ্রেস নেতাই তৃণমূল শিবিরে

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করা একাধিক প্রার্থী এখন তৃণমূল শিবিরে বলে সূত্রের খবর। বর্ষীয়ান কংগ্রেস নেতা মইনুল হকও ঘাসফুল শিবিরে। সেই তালিকায় অভিজিত মুখোপাধ্যায়ের নামও যুক্ত হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+