কংগ্রেসে পরিবর্তনের আশা নেই! তৃণমূলে যোগ দেওয়ার আগে সোনিয়া-অধীরকে নিশানা অভিজিতের
কংগ্রেসে পরিবর্তনের আশা নেই! তৃণমূলে যোগ দেওয়ার আগে সোনিয়া-অধীরকে নিশানা অভিজিতের
তৃণমূলের (trinamool congress) সঙ্গে কথা হয়েছিল আগেই, তবে সিদ্ধান্ত নিলেন এবার। তৃণমূলে যোগ দেওয়ার আগে সাংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা কংগ্রেস (congress) নেতা অভিজিৎ মুখোপাধ্যায়ের (abhijit mukherjee)। তবে কংগ্রেস ছাড়ার আগে তিনি নাম করে সোনিয়া গান্ধী (sonia gandhi) এবং নাম না করে অধীর চৌধুরীকে (adhir chowdhury) নিশানা করেছেন।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের কিছু হওয়ার নেই
এদিন তৃণমূলে যোগ দেওয়ার আগে অভিজিৎ মুখোপাধ্যায় বলেছেন, রাহুল গান্ধী জেন্টলম্যান। তিনি কংগ্রেসকে বাঁচাতে চেষ্টা করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের আর কিছু হওয়ার নেই, পরিবর্তনের আশা নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস যেভাবে চালিত হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অধীর চৌধুরীর নাম করে কিছু বলেননি।

সোনিয়া গান্ধী ছেলের জন্য করেছেন, প্রণব করেননি
এদিন খেদের সুরে প্রণব পুত্র অভিজিত বলেছেন, সোনিয়া গান্ধী ছেলের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু প্রণববাবু ছেলে কিংবা মেয়ের জন্য কিছুই করেননি।

আগেই কথা হয়েছিল
প্রণব মুখোপাধ্যায় থাকলে কি ছেলেকে এই সিদ্ধান্ত নিতে দিতেন, এই প্রসঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায় বলেছেন, অনেক দিন আগে থেকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু ভোটের আগে বিরূপ প্রভাব পড়তে পারে, তাই তিনি দলবদল করেননি। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রুখে দিয়েছেন, তা একমাত্র তিনিই (মমতা) পারেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ। প্রসঙ্গত ৯ জুন অভিজিৎ মুখোপাধ্যায়ের জঙ্গিপুরের বাড়িতে গিয়েছিলেন মুর্শিদাবাদ কংগ্রেসের সভাপতি-সহ মন্ত্রী-বিধায়করা। পরে ২১ জুন অভিজিৎ কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বামেদের সঙ্গে জোটের বিরোধিতা
অভিজিৎ মুখোপাধ্যায় এদিন বলেন, ভোটে বামেদের সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু সেকথা শোনার মতো কেউ ছিল না। তিনি বলেন, কংগ্রেস একা লড়াই করলেও সমর্থকদের সমর্থন ফিরে আসার উপায় ছিল। তিনি বলেন, তৃণমূল ১৭০-১৭৫ টি আসন পেতে পারে বলে ভেবেছিলেন। কিন্তু তা ২০০ পেরিয়ে গিয়েছে। তা এরমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসেরও ভবিষ্যত আছে
এদিন তৃণমূলে যোগ দেওয়ার আগে অভিজিত বলেন, কংগ্রেসেরও ভবিষ্যত আছে। কেননা তৃণমূলের সঙ্গে কংগ্রেস নামটা রয়েছে। আবার শরদ পাওয়ারের দলের সঙ্গেও কংগ্রেস নাম রয়েছে। তিনি তৃণমূল ও শরদ পাওয়ারের কংগ্রেসকে গঙ্গার শাখানদীর সঙ্গে তুলনা করেন।

প্রণবের নামে রাস্তা-পার্ক-ডাক টিকিট প্রকাশের অনুরোধ
অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, কলকাতায় একটি রাস্তার একটি পার্কের নাম প্রণব মুখোপাধ্যায়ের নামে করার জন্য তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। অন্যদিকে প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মারক ডাকটিকিট প্রকাশের জন্যও তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications