তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র অভিজিত! এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে, যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া
তৃণমূলে (trinamool congress) যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (abhijit mukherjee)। এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে যোগ দিলাম, বললেন প্রথম প্রতিক্রিয়ায়
তৃণমূলে (trinamool congress) যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (abhijit mukherjee)। এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে যোগ দিলাম, বললেন প্রথম প্রতিক্রিয়ায়। মমতার বাম বিরোধিতার জন্যই তিনি নলহাটি থেকে ২০১১ সালে বিধায়ক হয়েছিলেন বলে উল্লেখ করেছেন।

তৃণমূলে যোগ দিলেন অভিজিত
ভোটের ফল বেরনোর পরেই অভিজিত মুখোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ৯ জুন তাঁর বাড়িতে গিয়েছিলেন মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি এবং জঙ্গিপুরের বর্তমান সাংসদ-সহ রাজ্যের মন্ত্রী বিধায়করা। এরপরে ২১ জুন অভিজিত মুখোপাধ্যায় কলকাতায় এসে ক্যামার স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ৫ জুলাই সরাসরি তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন।

এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় অভিজিত বলেন, এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে যোগ দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই ৪৪ বছর পরে ২০১১ সালে নলহাটি থেকে তিনি জয়ী হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। আর বর্তমানে বিজেপি বিরোধী শক্তি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি বলেন, রাজ্য কংগ্রেস যেভাবে চলছে তা তাঁর কাছে গ্রহণ যোগ্য ছিল না। দল যেভাবে তাঁকে ব্যবহার করবে, সেইভাবেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন অভিজিত মুখোপাধ্যায়। এদিনই আগে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিত বলেছিলেন, কংগ্রেসেরও ভবিষ্যত রয়েছে। কেননা তৃণমূল এবং শরদ পাওয়ারের দলের সঙ্গে কংগ্রেসে নাম যুক্ত রয়েছে।

কাজে লাগবে অভিজ্ঞতা
এদিন অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিজিৎ মুখোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাবে দল। পাশাপাশি তাঁর পারিবারিক অভিজ্ঞতাও তৃণমূলের কাজে লাগবে। পার্থ চট্টোপাধ্যায় উল্লেখ করেন অভিজিৎ মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদও।

প্রণব মুখোপাধ্যায়ের সন্তানকে নিয়ে কথা নয়
এই দলবদল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, এখন তো কংগ্রেসের কিছু নেই। মনে হয়ে তৃণমূলে যোগ দেওয়ার দরকার, তাই যোগ দিয়েছেন। সর্বপরি প্রণব মুখোপাধ্যায়ের সন্তানের বিরুদ্ধে তিনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বহরমপুরের সাংসদ।












Click it and Unblock the Notifications