প্রণববাবুর সঙ্কটমোচনে হোমযজ্ঞ-পুজোপাট! বীরভূমের মিরিট থেকে হাওড়ার আমতা

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচারের পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও কোনও সাড়া নেই তাঁর। তাই দ্রুত আরোগ্য কামনায় বাংলায় শুরু হয়েছে পুজোপাঠ।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচারের পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও কোনও সাড়া নেই তাঁর। তাই দ্রুত আরোগ্য কামনায় বাংলায় শুরু হয়েছে পুজোপাঠ। সোমবার রাতে অস্ত্রোপচার হয়, মঙ্গলবার সকালে চিকিৎসায় সাড়া দিলেও বিকেল থেকে অতিসংকটজনক প্রণববাবু। তাই বীরভূমের বাড়ি থেকে প্রথম কর্মস্থল হাওড়ায় চলছে আরোগ্য কামনায় যাগযজ্ঞ।

মন্দিরে হোমযজ্ঞ, বাড়িতে পুজোপাঠ

মন্দিরে হোমযজ্ঞ, বাড়িতে পুজোপাঠ

বুধবার সকালেই হাসপাতাল সূত্রে তেমন কোনও আশার বাণী শোনানো হয়নি। বরং জানানো হয়, কোনও সাড়া মিলছে না প্রণববাবুর। এই খবরে বীরভূমের মিরাটির বাড়িতে এদিন সকাল থেকে শুরু হয়েছে পুজো। দুর্গাদালানের পাশের নারায়ণ মন্দির। সেই মন্দিরেই প্রণববাবুর আরোগ্য কামনায় পুজো করছেন বাড়ির পুরোহিত। কীর্ণাহারে জপেশ্বর শিব মন্দিরে চলছে হোমযজ্ঞ। মঙ্গলবার থেকে যজ্ঞ শুরু হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

প্রথম কর্মস্থলেও আরোগ্য কামনায় পুজো

প্রথম কর্মস্থলেও আরোগ্য কামনায় পুজো

শুধু মিরাটি বা কীর্ণাহার নয় প্রণববাবুর আরোগ্য কামনায় পুজো চলছে তাঁর প্রথম কর্মস্থল আমতাতেও। আমার এমএন রায় ইনস্টিটিউশনে প্রথম চাকরি করতে এসে চক্রবর্তী বাড়িতে থাকতেন তিনি সেই বাড়ির সদস্যরা পুজোপাটে মেতে রয়েছেন সবাই। এখানে বাড়ির ছেলের মতো থাকতেন তিনি। সকলেই এখনও প্রণববাবুকে ঘরের ছেলে ভাবেন।

চক্রবর্তী বাড়ির সদস্যরাও আরোগ্য কামনায়

চক্রবর্তী বাড়ির সদস্যরাও আরোগ্য কামনায়

রাষ্ট্রপতি হওয়ার পর তিনি তাঁর স্কুলে এবং চক্রবর্তী বাড়িতেও এসেছিলেন। তাই স্কুলের ছাত্রছাত্রী-শিক্ষক থেকে শুরু করে চক্রবর্তী বাড়ির সদস্যরা প্রণববাবুর আরোগ্য কামনায় পুজোপাঠ-হোমযজ্ঞ করছেন। প্রণববাবুর দ্রুত আরোগ্য ও দীর্ঘ আয়ু কামনা করে পুজো চলছে। ছাত্রছাত্রীরাও প্রার্থনা করছেন তাঁদের প্রাক্তন শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য।

চিকিৎসায় সাড়া মিলছে না, সঙ্কটজনক প্রণববাবু

চিকিৎসায় সাড়া মিলছে না, সঙ্কটজনক প্রণববাবু

প্রণববাবু রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সোমবার তাঁর অস্ত্রোপচার হয় মস্তিষ্কে। তখনই চিকিৎসকরা বলেছিলেন ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখতে হবে প্রণববাবুকে। সেই থেকেই ভেন্টিলেটর সিস্টেমে রয়েছেন তিনি। মঙ্গলবার তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করলেও বিকেল থেকে অবনতি হতে শুরু করে তাঁর অবস্থার।

আত্মীয়স্বজন-শুভাকাঙ্খীরা প্রার্থনা করছেন

আত্মীয়স্বজন-শুভাকাঙ্খীরা প্রার্থনা করছেন

মঙ্গলবার থেকেই কীর্ণাহারের জপেশ্বর মন্দিরে তিনদিনের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চলছে। বুধবার মিরাটির বাড়িতে নারায়ণ মন্দিরে চলছে পুজোপাঠ। আর হাওড়ার আমতায় তাঁর প্রথম কর্মস্থলেও পুজোয় আয়োজন করে আরোগ্য কামনায় প্রার্থনা চলছে। তাঁর সমস্ত আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীরা প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, ফিরে আসুন মিরিটির বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+