মমতার বিরুদ্ধে চাই প্রিয়াঙ্কাকে! লোকসভা-যুদ্ধের প্রচারে রাহুলের দরবারে প্রদেশ কংগ্রেস
শুধু উত্তরপ্রদেশ নয়, প্রিয়াঙ্কা গান্ধীকে চায় বাংলাও। খুব শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভপতি সোমেন মিত্র এ ব্যাপারে অনুরোধ জানাবেন রাহুল গান্ধীকে।
শুধু উত্তরপ্রদেশ নয়, প্রিয়াঙ্কা গান্ধীকে চায় বাংলাও। খুব শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভপতি সোমেন মিত্র এ ব্যাপারে অনুরোধ জানাবেন রাহুল গান্ধীকে। শুক্রবার প্রদেশ কংগ্রেস অফিসে লোকসভার পরিকল্পনা বৈঠক বসেছিলেন নেতারা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেতে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারে আনা দরকার। তাঁকে আনতেই হবে বাংলায়।

প্রিয়াঙ্কাকে গুরুদায়িত্ব
প্রিয়াঙ্কাকে রাজনীতিতে এনেই গুরুদায়িত্ব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের মরা গাঙে জোয়ার আনতে চাইছেন। তাই দায়িত্ব দিয়েছেন মোদী-যোগীর কেন্দ্র-সহ পূর্ব উত্তরপ্রদেশের। এবার বাংলাও তাঁকে চেয়ে বসল। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করছে, প্রিয়াঙ্কা গান্ধী বাংলায় এলে ফের কংগ্রেস স্বমহিমায় ফিরবে।

প্রিয়াঙ্কার জন্য দরবার
প্রিয়াঙ্কা গান্ধী এখনও কংগ্রেসের দায়িত্ব নেননি আনুষ্ঠানিকভাবে। তিনি মার্কিন মুলুক থেকে ফিরেই দাদাক পাশে দাঁড়াবেন, কংগ্রেসের হাল ধরবেন। তার আগেই প্রিয়াঙ্কাকে প্রচারে চেয়ে দরবার শুরু করে দিতে চাইছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, পর্যবেক্ষক গৌরব গগৈ-রা ঐক্যমত্য হয়েই দাবি জানাচ্ছেন।

রাহুলের পাশে প্রিয়াঙ্কাও
সোমেন মিত্র এর আগে বলেছিলেন, কংগ্রেসও ব্রিগেড করতে পারে। কংগ্রেস ভাবছে, রাহুল গান্ধীকে এনে ব্রিগেড করার কথা। ফেব্রুয়ারি মাসে কংগ্রেস সভাপতি আসতে পারেন বাংলায়, এমনও শোনা গিয়েছিল। রাহুল আসবেন, এমনটাও নিশ্চিত। তা সত্ত্বেও রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কাকে চাইছে বঙ্গ নেতৃত্ব।

রাহুল-প্রিয়াঙ্কায় চার গুণ
কংগ্রেস মনে করছে, রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা এলে কংগ্রেসের পালে হাওয়া লাগতে অনেক সুবিধা হবে। কংগ্রেসের বিশ্বাস, রাহুল-প্রিয়াঙ্কার সম্মিলিত প্রয়াসে চারগুণ বেড়ে যাবে কর্মীদের উদ্যম। সেই উদ্যমকে কাজে লাগিয়ে বাংলায় ফের কংগ্রেস প্রাসঙ্গিকতা ফিরে পাবে।












Click it and Unblock the Notifications