হিংসা উড়িয়ে ভাঙড়ে গণ সমাবেশ, বেলঘড়িয়ায় গ্রেফতার ১২
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভাঙড়ে সভা করলেন জমি আন্দোলনকারীরা। যদিও বৃহস্পতিবার সকালে বেলঘড়িয়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ের পথে যাওয়া ১২ জনকে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভাঙড়ে সভা করলেন জমি আন্দোলনকারীরা। যদিও বৃহস্পতিবার সকালে বেলঘড়িয়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ের পথে যাওয়া ১২ জনকে। অন্যদিকে সমাবেশে যাওয়ার পথে চিনারপার্কে আটক করা হয় ৭০ জনকে।

ভাঙড়ে সভা জমি আন্দোলনকারীদের
বুধবারের পর বৃহস্পতিবার সকালেও ভাঙড়ে অশান্তি অব্যাহত ছিল। বৃহস্পতিবার সকালের দিকে বিভিন্ন জায়গায় রাস্তা ছিল বন্ধ। বোমাবাজির খবর মেলে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি নিরাপত্তার জেরে গণ্ডগোলের প্রকোপ কমে। পূর্ব নির্ধারিত সভাও হয় সেখানে।

মুখ্যমন্ত্রীর কাছে দাবি এপিডিআর-এর
এদিকে, ভাঙড়ে যাওয়ার পথে অসম থেকে আসা ১২ জন সমর্থকে বেলঘড়িয়া স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্য বলে জানিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। মুখ্যমন্ত্রীর কাছে ধৃতদের মুক্তির দাবিও করা হয়েছে।

ভাঙড়ে সভার খণ্ড চিত্র
ভাঙড়ের পথে যাওয়া একটি মিছিলকে আটকানো হয় চিনার পার্ক এলাকায়। আন্দোলনকারীদের দাবি আলোচনা করার নাম করে বেলা একটা নাগাদ আটক করা হয়। সভার সময় পেরিয়ে যাওয়ার পর মিছিলকারীদের ছেড়েও দেওয়া হয়।

ঘোলা জলে মাছ ধরছে সিপিএম, অভিযোগ পার্থর
পাওয়ার গ্রিডের কাজ চলার সময় কোথায় ছিলেন আন্দোলনকারীরা। ঘোলা জলে মাছ ধরছে সিপিএম। ভাঙড়ে জমি আন্দোলনকারীদের আন্দোলন নিয়ে এমনটাই কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার সকাল ও বিকেলে শতাধিক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হাতে রাইফেল, পাইপগান, বোমা নিয়ে দাপিয়ে বেড়ায় নতুনহাট এলাকায়। মারধর করার অভিযোগ ওঠে সাংবাদিকদেরও। জমি আন্দোলনকারীদের অভিযোগ, আরাবুল ও তার ছেলে হাকিমুলের নেতৃত্বে এই হামলা চলে। অভিযোগ অস্বীকার করে জমি আন্দোলনকারীদের দিকে পাল্টা আঙুল তোলেন আরাবুল ইসলাম।












Click it and Unblock the Notifications